দ্বিতীয় টেস্টের আগেই দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন লোকেশ রাহুল

অনুশীলনে ব্যাট করতে গিয়ে চোট পেলেন ভারত অধিনায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামিকাল বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামছে ভারত। আর সেই টেস্টের ২৪ ঘন্টা আগে অনুশীলনে ব্যাট করতে গিয়ে চোট পেলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। যদিও ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর জানিয়েছেন, রাহুলের চোট গুরুতর নয়। ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শেষ পর্যন্ত ভারত অধিনায়ক না খেলতে পারলে তাহলে তাঁর জায়গায় বাংলার অভিমন্যু ঈশ্বরণ খেলতে পারেন বলে সম্ভাবনা দেখা দিয়েছে।

চলতি বাংলাদেশ সফরে চোট পেয়েছেন একাধিক ভারতীয় খেলোয়াড়। তৃতীয় একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফলে সফরের মাঝপথেই তাঁকে দেশে ফিরতে হয়েছিল। সেই সঙ্গে ফিরে গিয়েছিলেন কুদলীপ যাদব ও দীপক চাহরও। রোহিতের পরিবর্তে দলে যোগ দিয়েছিলেন ভারতীয় এ দলের অধিনায়ক অবিমন্যু ঈশ্বরণ। বৃহস্পতিবারই মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত। এদিন অনুশীলনে নেমেছিলেন বিরাট কোহলি- লোকেশ রাহুলরা। এদিন ব্যাট করার সময়ে আচমকাই একটি বল লাফিয়ে ভারত অধিনায়কের হাতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যাট ফেলে দেন রাহুল। চোট পাওয়া জায়গায় স্প্রে করা হয়। কিন্তু আর কোনও ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্রাম দেওয়া হয় ভারত অধিনায়ককে।

সূত্রের খবর, শেষ পর্যন্ত যদি রাহুল যদি না খেলতে পারেন তাহলে ভারতের নেতৃত্ব দেবেন চেতেশ্বর পূজারা। তবে ওপেনিংয়ের ক্ষেত্রে পরিবর্তন ঘটানো হবে। সেক্ষেত্রে শুভমন গিলের সঙ্গে দলের ইনিংস সূচনা করতে পারেন অভিমন্যু ঈশ্বরণ।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান