আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গুন্ডারাজ চলছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা’, আসানসোলে কংগ্রেস কর্মী খুনে তোপ রাহুলের

নিজস্ব প্রতিনিধি, আসানসোল : প্রথম দফার নির্বাচন মোটের ওপরে নির্বিঘ্নে কেটেছে। কিন্তু ভোট পরবর্তী হিংসায় প্রাণ হারিয়েছেন আসানসোলের এক কংগ্রেস কর্মী। শুক্রবার রাতে কংগ্রেস কর্মীর খুনের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শনিবার। রবিবার এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি বলেছেন, আসানসোলের কংগ্রেস কর্মীর খুনের ঘটনা নিন্দনীয়। রাজ্যে গুন্ডারাজ চলছে।

আসানসোলে কংগ্রেসকর্মীর খুনের ঘটনার প্রতিবাদে রবিবার রাহুল গান্ধি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিন্দা করেন। তিনি লেখেন, কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের খুনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। বাংলায় গুন্ডারাজ চলছে। ধমকানো, মারধর, খুন তৃণমূলের চরিত্র হয়ে উঠেছে। কংগ্রেসের রাজনীতি কখনও হিংসাকে সমর্থন করে না। কর্মীদের হারিয়েও সর্বদা অহিংসা ও সংবিধানের পথ বেছে নিয়েছে কংগ্রেস। এটাই কংগ্রেসের ঐতিহ্য। তিনি আরও লেখেন, ‘সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। দেবদীপের পরিবারকে পূর্ণ সুরক্ষা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

 

কংগ্রেস কর্মীর খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃতদের সঙ্গে কোনও রাজনৈতিক যোগাযোগ নেই। ব্যক্তিগত বচসা থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে দাবি করছে পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এলাকার ​সিসিটিভি ফুটেজে নজর রয়েছে পুলিশের। সেখান থেকে সকলকে শণাক্ত করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

 

Published by:

Share Link:

More Releted News:

নজিরবিহীন উদ্যোগ, ভোট শেষ হতেই পোস্টার-ব্যানার সরানোর তোড়জোর তৃণমূল প্রার্থীর

শান্তিপুরে বিজেপির বিরুদ্ধে পোস্টার ঘিরে ব্য়াপক শোরগোল

নির্বাচনের সুযোগে সক্রিয় হাড়িয়া-চক্র, পুলিশি অভিযানে উদ্ধার বিপুল চোলাই

উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি, সন্ধ্যে ৬ টার মধ্যে কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা

প্রথম দফার ভোট শেষে কীভাবে দিন কাটাচ্ছেন প্রার্থীরা?

দ্বিতীয় দফায় বিজেপি সমর্থিত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভোট কর্মী হিসাবে নিয়োগ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ