বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

নর্দমা থেকে উদ্ধার অপরিণত শিশু। নর্দমায় ভাসছে অপরিণত শিশুটির মাথা, দেহ। ফোটেনি চোখ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারাকপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ। নর্দমায় ভাসছে সেটি, দেহ নেই। ফোটেনি চোখও। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বারাকপুরে। জানা গিয়েছে, আজ, মঙ্গলবার (২৫ অগস্ট) সকালে বারাকপুরের বিটি রোড সংলগ্ন বিএন বসু মহকুমা হাসপাতালের কাছে একটি হাইড্রেনে ভ্রূণটিকে ভাসতে দেখা যায়। যা দেখতে পেয়েই ছুটে আসে আশেপাশের লোকজন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ। ইতিমধ্যেই ভ্রূণটিকে উদ্ধার করা হয়েছে। তবে কে বা কেন এই কাজ করেছে, পাশে হাসপাতাল এর সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই ঘটনাস্থলে পৌঁছন ভারতীয় যুব মোর্চা বারাকপুরের ২নং মন্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসি। এসে দেখি নর্দমায় পড়ে রয়েছে ভ্রুণ। দেখেই আমি নিজেকে সামলাতে পারিনি। এরকম মর্মান্তিক দৃশ্য চোখে দেখা যায় না। এই বিষয়ে কিছু বলার নেই। ধীরে ধীরে মানুষের মানবিকতা লোপ পাচ্ছে। দোষ করবে অন্য কেউ, আর শাস্তি পাবে এই সকল বাচ্চাগুলি। এগুলো বন্ধ না হলে আগামী দিনে সমাজ ধ্বংস হয়ে যাবে। আমরা টিটাগড় থানার পুলিশকে খবর দিয়েছি। তাঁরা এসে ভ্রুণটিকে উদ্ধার করেছে। এখন পুলিশ তদন্ত করে দেখবে।’

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সাফ বার্তা সুকান্ত’র

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের