আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘যাঁকে খুশি ভোট দিন!’, স্পোর্টস ম্যান স্পিরিট দেখালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: খেলার মাঠ থেকে রাজনীতির রণক্ষেত্রে এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন (Swapna Barman)। প্রথম দফায় সকাল সকাল ভোট দিলেন জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। এদিন মা ও দুই দাদাকে সঙ্গে নিয়ে ভোট দিতে বুথে পৌঁছন এশিয়াডে সোনাজয়ী স্বপ্না। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে ভোটারদের উদ্দেশ্যে তাঁর একটাই বার্তা, যাঁকে খুশি ভোট দিন। শান্তিপূর্ণভাবে নিজের ভোট দেওয়ার কথা বলেছেন তিনি। নির্বাচনের আগে ভোট প্রচারে তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ভোটের দিন তিনি বলেছেন, যাঁকে খুশি, তাঁকে ভোট দিন। এটাই স্পোর্টসম্যান স্পিরিট।

বৃহস্পতিবার সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। বাড়ির পাশে পাতকাটা বিএফপি স্কুলে ছিল তাঁর ভোটকেন্দ্র।  তিনি নিজের ভোট দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, যাকে খুশি তাকেই ভোট দিন। এই ধরনের ঘটনা নজিরবিহীন। একজন প্রার্থী হয়েও ভোটারদের ওপর চাপ সৃষ্টি না করে, তাঁদের পছন্দকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। রাজনীতিতে এই ধরনের ছবি খুব বেশি দেখতে পাওয়া যায় না।

খেলার মাঠে যেমন প্রতিপক্ষকে সম্মান দিতে হয়, তেমন রাজনীতির ময়দানেও সেই সৌজন্যতা বজায় রেখেছেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী। এদিন ভোট দিয়ে বেরিয়ে কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন মানুষ যে রায় দেবে সেটাই চূড়ান্ত। তিনি আরও বলেছেন,সকলেই শান্তিপূর্ণভাবে ভোট দিন। নিজের অধিকার প্রয়োগ করুন। যেখানে উন্নয়ন সেখানেই মানুষের সাড়া মিলছে। এদিন তাঁর কথায় স্পোর্টসম্যান স্পিরিট লক্ষ্য করা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল কর্মীর মোটরবাইকে সওয়ার মমতা, দমদম উত্তরে উপচে পড়ল জনস্রোত

মন্দিরবাজারের ২১ লক্ষ টাকা-সহ গ্রেফতার বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ