ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে, অনুশীলনে চোট ইডেন ম্যাচের নায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে। শুক্রবার (২৪ জানুয়ারি) অনুশীলনের সময়ে গোড়ালিতে চোট পেয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার তথা ইডেনে প্রথম ম্যাচের জয়ের নায়ক অভিষেক শর্মা। যদিও চোট কতটা গুরুতর তা জানা যায়নি। কিন্তু যেভাবে খুঁড়িয়ে তিনি মাঠ ছেড়েছেন, তাতে না খেলার সম্ভাবনা একশো শতাংশ। সেক্ষেত্রে শনিবারের (২৫ জানুয়ারি) ম্যাচে প্রথম একাদশে ওয়াশিংটন সুন্দর বা ধ্রুব জুরেল ঠাঁই পেতে পারেন।  

গত বুধবার (২২ জানুয়ারি) ইডেনে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে জয়ী হয়েছিলেন সূর্যকুমার যাদবরা। প্রথমে ব্যাট করতে নেমে আরশদীপ সিংহ ও বরুণ চক্রবর্তীদের দাপটে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হাতে নিয়ে ৪৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। আর ওই জয়ের প্রধান কাণ্ডারী ছিলেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। সেদিন খুনে মেজাজে ব্যাট করেছিলেন। তিনটি চার ও ছয়টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ২০ বলেই টি টোয়েন্টিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন ভারতের তরুণ ওপেনার। টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয়ের করা দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান।  শেষ পর্যন্ত ৩৩ বলে ৭৯ রান করে আদিল রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন অভিষেক।

প্রথম ম্যাচ জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। ফলে অ্যাডভান্টেজ নিয়েই শনিবার চিপকে নামতে চলেছেন সূর্য যাদবরা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চান গৌতম গম্ভীরের শিষ্যরা। কিন্তু অনুশীলনে অভিষেক শর্মার চোট টিম ম্যানেজমেন্টের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। কেননা, তরুণ ওপেনার না খেলতে পারলে উইনিং কম্বিনেশন শুধু ভাঙতেই হবে না, ব্যাটিং অর্ডারেও পরিবর্তন করতে হবে।  

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের