ইংল্যান্ডের টেস্ট দল থেকে ছাঁটাই ব্রড-অ্যান্ডারসন সহ আট ক্রিকেটার

শেষ ৬ ইনিংসে মাত্র ৬৭ রান করেও এ যাত্রায় বেঁচে গিয়েছেন অলি পোপ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অজিদের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে হারের পরেই নরেচড়ে বসল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে অজির বিরুদ্ধে দলে থাকা আট ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কিংবদন্তি পেস বোলিং জুটি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। একসঙ্গে দল থেকে আট ক্রিকেটারের বাদ পড়া প্রসঙ্গে ইসিবি’র অন্তর্বর্তী ম্যানেজিং ডিরেক্টর স্যার অ্যান্ড্রু স্ট্রস বলেছেন, ‘আগামী দিনের কথা ভেবে টেস্ট দল তরুণ ক্রিকেটারদের জায়গা দেওয়া হয়েছে। যাতে তাঁরা নিজেদের প্রতিভার ছাপ রেখে দলে পাকা জায়গা করে নিতে পারেন।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্মানের লড়াই অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে হেরেছিল জেমস অ্যান্ডারসনরা। আর তার পরেই দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। অজিদের বিরুদ্ধে শোচনীয় হারের কারণে চাকরি গিয়েছিল ইসিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে গাইলস, প্রধান কোচ ক্রিস সিলভারউড ও সহকারী কোচ গ্রাহাম থর্পের। এবার টেস্ট দলে ব্যাপক পরিবর্তন এনেছেন ইংলিশ নির্বাচকরা। টেস্টে সম্মিলিতভাবে ১১৭৭ উইকেট ঝুলিতে থাকা অ্যান্ডারসন-ব্রডেরই নয়, কপাল পুড়েছে অ্যাশেজ সফরে থাকা আরও ছয় সদস্যের। দল থেকে বাদ দেওয়া হয়েছে ডেভিড মালান, জস বাটলার, স্যাম বিলিংস, হাসিব হামিদ, ররি বার্নস আর ডম বেসও। দলে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন জনি বেয়ারস্টো আর ক্রিস ওকস। জায়গা পেয়েছেন অ্যালেক্স লিস আর সাকিব মাহমুদ। শেষ ৬ ইনিংসে মাত্র ৬৭ রান করেও এ যাত্রায় বেঁচে গিয়েছেন অলি পোপ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের ঘোষিত দল: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাট ফিসার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যা লিচ, অ্যালেক্স লিস, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিস’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

এবার নৈহাটি থেকে সরাসরি পৌঁছনো যাবে জোকা, চালু হল এসি বাস

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের