এই মুহূর্তে

জুন মাসে মেসিদের বাংলাদেশ সফর বাতিল

নিজস্ব প্রতিনিধি:   কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পরই বাংলাদেশের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল, বাংলাদেশে যাতে মেসিদের দিয়ে ম্যাচ খেলানোর। ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী জুন মাসে। কিন্তু সেই ম্যাচ করা সম্ভব নয় এমনটাই বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, আগামী জুন মেসি-ডি মারিয়াদের কেন আনা সম্ভব হচ্ছে না তার কারণ দর্শাতে গিয়ে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কাজি সালাউদ্দিন বলেন, আমরা দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা ছিল। এবং তারপরই আর্জেন্টিনা ফুটবল দলের বাংলাদেশ সফর করার কথা ছিল। ম্যাচটি হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বর্তমানে যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কারের কাজ চলছে, কাজেই বর্তমান পরিস্থিতিতে মেসিদের বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না বলেই জানালেন তিনি।

আরও জানতে পড়ুন: রাহুল না থাকায় চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ব্যাকফুটে লকনৌ

তবে কাজি সালাউদ্দিনের এই বক্তব্য মানতে নারাজ বাংলাদেশের বেশ কিছু ফুটবলপ্রেমী সমর্থকরা। তাঁদের মতে, গত জানুয়ারি মাস থেকেই মেসিদের বাংলাদেশে আনার প্রস্তুতি শুরু করে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন। তখনও বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারের কাজ চলছিল এবং সেই কাজ যে জুন মাসেও সম্পূর্ণ করা সম্ভব নয়, তাও কর্তাদের জানা ছিল। তা সত্ত্বেও কেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন-এর পক্ষ খেকে আর্জেন্টিনাকে বাংলাদেশে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল?

এই প্রশ্নের উত্তরে অবশ্য, বাফুফে-এর সভাপতি বলেন, আমরা চেষ্টা করেছিলাম বিশ্বকাপের পর মেসিরা প্রথম অ্যাওয়ে ম্যাচটা বাংলাদেশের বিরুদ্ধেই খেলুক। এবং এই ম্যাচ নিয়ে শুধু বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনই নয়, আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু যেহেতু স্টেডিয়ামের কাজ এখনও সম্পূর্ণ করা সম্ভব হয়নি, তাই ম্যাচের পরিকল্পনাটা স্থগিত রাখা হয়েছে।তা বলে এই নয় যে দুই দেশের এই ম্যাচ একেবারেই হবে না। জুনের বদলে যাতে ম্যাচটি পরবর্তীকালে কোনও এক সময়ে করা যায় সেইজন্য বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়শনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রস্তাব পাঠাবে বলেও জানান তিনি।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ