চাপে আতলেতিকো, লিগ থেকে ছিটকে যাওয়ার আতঙ্ক ইন্টারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম পর্বে দু’গোলে লিড নিয়েও ক্লাব ব্রাগের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে আতলেতিকো মাদ্রিদ। ফলে রাউন্ড অব সিক্সটিনের টিকিট পাকা করতে ফিরতি লেগে জিততেই হবে ডিয়েগো সিমোনে-ব্রিগেডকে। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট প্লে–অফ থেকে প্রি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা কার্যত অর্জন করেই ফেলেছে ইংল্যান্ডের নিউক্যাসেল। কারণ প্লে অফের প্রথম লেগে আজারবাইজানের মাঠে গিয়ে তারা ৬–১ গোলে হারিয়ে এসেছে সেই দেশের এক নম্বর ক্লাব কোয়ারাবাগকে। মঙ্গলবার মেট্রোপলিটানো স্টেডিয়ামে লড়াইয়ে নামছেন গ্রিজম্যান-আলভারেজরা।

প্রথম লেগে আতলেতিকোকে সমানে সমানে টেক্কা দিয়েছিল বেলজিয়ামের ক্লাবটি। তবে অ্যাওয়ে ম্যাচে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই এমনটাই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অন্যদিকে,বেশ চাপে স্পেনের অন্যতম সেরা ক্লাব আতলেতিকো মাদ্রিদও। প্রথম লেগে বেলজিয়ামের ক্লাব ব্রুজ তাদের ৩–৩ আটকে দিয়েছিল। খুলিয়ান আলবারেস, অ্যাডেমোলা লুকম্যানরা ২–১, ৩–২ এগিয়ে থেকেও ম্যাচটা জিততে পারেননি। আতলেতির কোচ দিয়েগো সিমিয়নে ঘরের মাঠে দ্বিতীয় লেগে খেলতে নামার আগে বলেছেন, ‘আমাদের কাছে ব্রুজ ছিল অচেনা শক্তি। তাই আমরা প্রথম পর্বে ওদের শক্তির সঠিক যাচাই করতে পারিনি। তবে দ্বিতীয় লেগে ছেলেরা আর ভুল করবে না বলেই বিশ্বাস।’

আরও পড়ুন:  শান্তিনিকেতনের সোনাঝুরিতে দোল উৎসব বন্ধ করার আবেদন ব্যবসায়ীদের

গত বারের রানার্স ইন্তার মিলান তো প্রায় ছিটকে যাওয়ার অবস্থায় দাঁড়িয়ে। প্রথম লেগের ম্যাচে লাউতারো মার্তিনেস, নিকোলা বারেলাদের ইন্তার ১–৩ হেরেছিল নরওয়ের ক্লাব বোডো গ্লিমতের বিরুদ্ধে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে, তাই ঘরের মাঠে তিন গোলের ব্যবধানে জিততে হবে ইতালির ক্লাবকে। ইন্তারের কোচ ক্রিশ্চিয়ান চিভু বলেছেন, ‘নরওয়েতে বোডো খুবই ভালো খেলেছে। কিন্তু আমাদের ছেলেরা সেখানকার শীতল পরিবেশে বেশ কিছুটা সমস্যায় পড়েছিল। আশা করি, মঙ্গলবার টিম ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবে।’ মঙ্গলবার সান সিরোয় অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে লাওতারো মার্তিনেজদের। কাজটা কঠিন হলেও ঘুরে দাঁড়াতে মরিয়া কোচ ক্রিশ্চিয়ান চিউ। তার উপর চলতি চ্যাম্পিয়ন্স লিগে বড় দলগুলিকে বারবার কঠিন চ্যালেঞ্জ ছুড়েছে নরওয়ের ক্লাবটি।

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা

ম্যাচ শেষে অপূর্ণ ইচ্ছা জানিয়ে কেঁদেছিলেন অঝোরে, মা’কে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

আরজি কর কাণ্ডে নয়া মোড়! পানিহাটি শ্মশানে পৌঁছল সিবিআই

মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি

সব্যসাচী দত্তের ৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ! স্ত্রী ‘বেপাত্তা’ হতেই কী বড় পদক্ষেপ ইডি-র?

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অঝোরে কাঁদলেন মেসি

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীমা

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি