বাবর-রিজওয়ানদের বিশ্রাম, পাক T20 দলের নয়া অধিনায়ক শাদাব

আফগানিস্তানের বিরুদ্ধে শারজায় তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন টি টুয়েন্টি সিরিজে অধিনায়ক বাবর আজম সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে, টি টুয়েন্টিতে দীর্ঘদিন ধরে বাবরের ডেপুটির দায়িত্ব পালন করা শাদাব খানের হাতে। বিশ্রামের নামে কার্যত সিনিয়র ক্রিকেটারদের দল থেকে ছেঁটে ফেলা হলো কিনা, সেই জল্পনা শুরু হয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে শারজায় তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান।  আগামী ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ওই সিরিজ চলবে। সোমবার ওই সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  দল নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগের পারফরম্যান্সকে। দলে রাখা হয়নি অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হ্যারিস রউফ, শাহিন আফ্রিদিদের। পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটির প্রধান হারুন রশিদ সাংবাদিকদের জানিয়েছেন,   ‘ভবিষ্যত সিরিজের কথা চিন্তা করে শারীরিক ধকল কমাতেই অধিনায়ক বাবর আজম সহ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।’ পাকিস্তান সুপার লিগে অনবদ্য খেলার সুবাদে জাতীয় দলে জায়গা পেয়েছেন সাইম আয়ুব, তৈয়ব তাহির, জামান খান এবং ইসানুল্লাহের মতো তরুণ ক্রিকেটাররা।

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ঘোষিত টি টুয়েন্টি দলে কারা জায়গা পেলেন দেখে নেওয়া যাক- শাদাব খান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজম খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, এহসানুল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সিয়াম আইয়ূব, শান মাসুদ, তাইয়েব তাহির, জামান খান।

 

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ