বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট নয়, ডিগবাজি খেয়ে জানাল পাক ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট নিয়ে ‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে না পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ বয়কট করলেও পাকিস্তান অংশ নেবে বলে সোমবার (১৯ জানুয়ারি) স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক শীর্ষ আধিকারিক। তাঁর কথায়, ‘বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করার কথা ভাবা হচ্ছে না। প্রথমত ভারতের মাটিতে খেলতে হচ্ছে না পাক ক্রিকেটারদের। ফলে বিশ্বকাপ বয়কটের গুজব যারা রটাচ্ছেন, তারা নিজেদের অভিসন্ধি পূরণ করতে চাইছেন।’

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে টি টিয়েন্টি বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বোর্ড। নিরাপত্তার দোহাই পেড়ে বাংলাদেশের ম্যাচগুলি কলকাতা ও মুম্বই থেকে সরিয়ে কলম্বোয় করার আর্জি জানিয়েছে। এমনকি গত শনিবার আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গ্রুপ বদলেরও আবদার করেছেন আমিনুল ইসলাম বুলবুলরা। যদিও সেই আবদার পত্রপাঠ খারিজ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রথম খানিকটা নমনীয় হয়ে বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করলেও গতকাল রবিবারই আইসিসির তরফে বাংলাদেশ বোর্ড কর্তাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আর নাটকবাজি চলবে না। বুধবারের মধ্যে জানাতে হবে, ভারতের মাটিতে বাংলাদেশ দল খেলবে কিনা। না খেললে বিকল্প দল হিসাবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। যদিও সোমবার সন্ধ্যায় বিসিবির তরফে দাবি করা হয়েছে, বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে কোনও সময়সীমা বেঁধে দেয়নি আইসিসি।

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের টালবাহানার মধ্যেই বিসিবির তরফে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়, ‘পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে চলেছে।’ বেশ কয়েকটি ভারত বিরোধী পাক সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়, বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে রাতেই ওই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন পিসিবির এক শীর্ষ কর্তা। তাঁর কথায়, ‘পিসিবির কেউ যদি বিশ্বকাপ বয়কটের কথা ভেবে থাকেন বা বলে থাকেন, সেটি তার ব্যক্তিগত মত। এমন কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি। এই সমস্ত কথা বলে চলতি সঙ্কটকে আরও জটিল করা হচ্ছে।’

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার