ইংল্যান্ডকে চুনকাম করায় সাকিবদের বিশাল অঙ্কের টাকা দিচ্ছে বিসিবি

গত বছর দক্ষিণ আফ্রিকাকে হারানোয় ৩ কোটি টাকা পেয়েছিল টাইগাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে টি টুয়েন্টি সিরিজে চুনকাম করে স্বপ্নকে বাস্তবায়িত করেছেন সাকিব আল হাসান-লিটন দাসরা। আর স্বপ্ন বাস্তবায়িত করায় টাইগারদের বিশাল অঙ্কের টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও কত টাকা দেওয়া হবে তা স্পষ্ট করে বলেননি তিনি। তবে সূত্রের খবর, তিন থেকে পাঁচ কোটি পুরস্কার দেওয়া হতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের।

এদিনই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের টি টুয়েন্টি সিরিজের সব কয়টি ম্যাচ জেতার অনন্য নজির তৈরি করেছে সাকিব আল হাসান-লিটন দাসরা। এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও টি টুয়েন্টি সিরিজ খেলল টাইগাররা। আর প্রথম সিরিজেই স্বপ্নের জয়। বিশ্ব চ্যাম্পিয়ানদের হোয়াইটওয়াশ করার জন্য বিসিবি টাইগারদের জন্য কোনও বিশেষ পুরস্কার ঘোষণা করে কিনা, সে দিকে নজর ছিল সবার।

সিরিজ জিতলে এমনিতেই টাইগারদের বিশেষ বোনাস দেওয়া হয় বিসিবি’র পক্ষ থেকে। তবে সেই বোনাসের ক্ষেত্রে তারতম্য রয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলির বিরুদ্ধে সিরিজ জিতলে একরকম বোনাস। আর জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জয়ের বোনাস অন্যরকম। গত বছরই দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জেতার জন্য জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের তিন কোটি টাকা বিশেষ পুরস্কার দিয়েছিল বিসিবি।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব