মহিলা এশিয়া কাপে দল ঘোষণা বিসিসিআই-এর

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মাস থেকে হংকং-এ বসতে চলেছে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। ওই টুর্নামেন্টে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৩ জুন। প্রতিপক্ষ দেশ হংকং।

এই টুর্নামেন্টের জন্য শুক্রবার ভারতীয় এ দল অংশ নেবে বলে জানানো হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবং টুর্নামেন্টের জন্য ১৪ সদস্যের দলও ঘোষণা করা হয়। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সোয়েতা সারওয়াত। এশিয়া কাপ টুর্নামেন্টে উদীয়মান খেলোয়াড়দেরই সুযোগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি বছরে মহিলাদের এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে। দুটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে। ভারত এ গ্রুপে রয়েছে। ভারত ছাড়াও এই গ্রুপের বাকি দলগুলি হল আয়োজক দেশ হংকং, থাইল্যান্ড এবং পাকিস্তান। অন্য দিকে গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং আরব আমীরশাহি। আগামী ২৩ জুন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও জানতে পড়ুন:  ব্রিজ ভূষণের শোভাযাত্রার অনুমতি দিল না পুলিশ

ঘোষিত ভারতীয় দল:  সোয়েতা সারওয়াত (অধিনায়ক), সৌমা তিওয়ারি (সহ অধিনায়ক), ত্রিসা গঙ্গাদি, মুসকান মালিক, শ্রীয়াঙ্কা পাটিল, কণিকা আহুজা, উমা ছেত্রী (উইকেটরক্ষক), মমতা মাধিওয়ালা (উইকেটরক্ষক), তিতাস সাঁধু, এস অসশ্রী, কাসভি গৌতম, প্রাসভি চোপরা, মানত কাশ্যপ এবং বি অনুসা।

দলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন নুসিম আলি কেদার। ভারত ১৩ তারিখ তাদের প্রথম ম্যাচ খেলে দ্বিতীয় ম্যাচ খেলবে ১৫ তারিখ থাইল্যান্ডের বিরুদ্ধে এবং ১৭ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে। এই দলে বাংলা থেকে একমাত্র সুযোগ পেয়েছেন তিতাস সাঁধু।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা