IPL 2022: বৃষ্টি খেলায় বাদ সাধবে না বলে আত্মবিশ্বাসী সৌরভ

আজ আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা গুজরাত টাইটানস ও রাজস্থান রয়্যালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন বাদে ফের কলকাতায় বসছে আইপিএলের আসর। আর বিশ্বের অন্যতম আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতার দুই ম্যাচ নিয়ে শহরজুড়ে উন্মাদনা তুঙ্গে। তবে আকাশের মুখ কিছুটা ভার। মঙ্গলবার দুপুরের দিকেও এক পশলা বৃষ্টি হয়েছে। ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে ক্রিকেট প্রেমীদের মনের কোনে উঁকি দিচ্ছে চিন্তার মেঘ। একটাই প্রশ্ন সবার মনে-বরুণ দেবতার কৃপায় ভেস্তে যাবে না তো আইপিএলের প্লে-অফের প্রথম ম্যাচ?

যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আত্মবিশ্বাসী, আজকের ম্যাচে ভিলেন হয়ে দাঁরাতে পারবে না বৃষ্টি। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসতে-হাসতে  তিনি জবাব দিলেন,  ‘ভাল ত্রিপল দিয়ে মাঠ ঢাকা দেওয়া রয়েছে। পিচে জল ঢোকার কোনও সম্ভাবনাই নেই। বৃষ্টি হবে না বলেই মনে করছি। যদি বৃষ্টি হয়ও তাহলে যখন থামবে, তখনই খেলা শুরু করে দেওয়া হবে। দর্শকরা খেলা দেখা থেকে বঞ্চিত হবেন না।’

ক্রিকেটের নন্দনকানন ইডেনে আজ আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকা গুজরাত টাইটানস ও রাজস্থান রয়্যালস। প্রথমবার আইপিএলে খেলতে নেমেই চমক দেখিয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল। ইডেনের দর্শকরা আজকে এক রুদ্ধশ্বাসকর উত্তেজনার ম্যাচ দেখতে পাবেন বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই প্রথম প্লে-অফ ম্যাচের জন্য ইডেনে পৌঁছতে শুরু করেছেন ক্রিকেট প্রেমীরা। ইডেন সংলগ্ন বেশ কিছু রাস্তায়  যান চলাচলও নিয়ন্ত্রণ করা শুরু করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।’

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের