বিরাটের চওড়া ব্যাটের সুবাদে পঞ্জাবকে হারিয়ে জয় পেল বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কথায় বলে, ‘পুরনো চাল ভাতে বাড়ে’। ফের সেই আপ্তবাক্যটি সত্যি প্রমাণ করলেন বিরাট কোহলি। ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জ্বলে উঠলেন তিনি। তাঁর ৭৭ আর দীনেশ কার্তিকের ১০ বলে ঝোড়ো ২৮ রানের সুবাদে চার বল বাকি থাকতেই শিখর ধাওয়ানদের হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সঙ্গে আইপিএলে প্রথম জয় তুলে নিল।

সোমবার রাতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ব্যাট করে বেঙ্গালুরুকে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য দিয়েছিল শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন বিরাট। তার উল্টোপ্রান্তে থাকা আরসিবির অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসিকে অনেকটাই নিষ্প্রভ লাগছিল। সাত বলে মাত্র তিন রান করে কাসিগো রাবাডার বলে ফিরে যান বেঙ্গালুরু অধিনায়ক। অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও (৩) ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। তাকেও সাজঘরের পথ দেখান রাবাডা। এর পরে রজত পাতিদারের সঙ্গে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুল;এ নেন বিরাট। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে সংগ্রহ হয় ৪৩ রান। পাতিদারকে (১৮) ফিরিয়ে আরসিবিকে ধাক্কা দেন হরপ্রীত ব্রার। বেঙ্গালুরুর সমর্থকরা তাকিয়ে ছিলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের দিকে। কিন্তু বড় শট খেলে দলকে নির্ভরতা দেওয়ার আগেই তাঁকে (৩) ফিরিয়ে দেন ব্রার।

একের পর এক সঙ্গীর আসা যাওয়া দেখতে থাকেন কোহলি। তাই একা কুম্ভ হয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছনোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল চলতি আইপিএলে প্রথম শতরান করবেন বিরাট। কিন্তু শতরানের অনেক আগেই হরপ্রীত ব্রারের বলে থামতে হয় বিশ্বের এক নম্বর ব্যাটারকে। সাজঘরে ফেরার আগে ৪৮ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে করেন ৭৭ রান। বিরাট ফেরার দু’বলের মাথায় অনুজ রাওয়াতকে (১১) লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্যাম কুরান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সপ্তম উইকেটে জুটি বেঁধে তাণ্ডব চালান দীনেশ কার্তিক ও মহীপাল লোমরুর। দু’জনে আরশদীপ সিং ও হর্ষল পটেলদের তুলোধনা করে ১৮ বলে ৪৮ রান যোগ করে দলকে জয় এনে দেন। কার্তিক ২৮ (১০ বলে) এবং লোমরুর ১৭ (৮ বলে) রানে অপরাজিত থাকেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের