নয়া দায়িত্ব পেলেন মাশরাফি, কী দায়িত্ব পেলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টানা দু’বার জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। আর দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হওয়ার পরেই প্রাক্তন টাইগার অধিনায়ককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে শাসকদলের সচেতক হিসাবে নিয়োগ করা হয়েছে তাঁকে।

২০১৮ সালেই বাইশ গজের পাশাপাশি ভোটের ময়দানে পা রেখেছিলেন প্রাক্তন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। নিজের জন্মস্থান নড়াইল-২ সংসদীয় আসন থেকে শাসকদল আওয়ামী লীগের হয়ে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। সদ্য সমাপ্ত নির্বাচনেও ফের জয়ী হন। সংসদ নির্বাচনের পরেই জল্পনা শুরু হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পেতে পারেন প্রাক্তন টাইগার অধিনায়ক। যদিও বিসিবির সভাপতি তথা ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মাশরাফির সভাপতি হওয়ার কোনও সুযোগ নেই।

কিন্তু দেশের প্রথিতযশা ক্রিকেটারকে আচমকাই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের পাঁচ সাংসদকে জাতীয় সংসদের সচেতক হিসাবে বেছে নিয়েছেন তিনি। সেই তালিকায় ঠাঁই হয়েছে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফির। বাকি চার জন হলেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ইকবালুর রহিম, সাইমুম সরওয়ার কমল ও নজরুল ইসলাম বাবু। গত ১০ জানুয়ারি জাতীয় সংসদের নবনির্বাচিত সাংসদরা শপথ নিয়েছিলেন। ওই দিন শাসকদল আওয়ামী লীগের তরফে জানানো হয়, মুখ্যসচেতক পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। তাছাড়া বিদায়ী সংসদের সচেতক ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?