রোনাল্ডোর খাদ্যতালিকার জন্য চটেছেন সতীর্থরা

ইদানিং পর্তুগিজ তারকার পছন্দের সব খাবারগুলোই পাওয়া যাচ্ছে ম্যান ইউয়ের ক্যান্টিনে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় মাসখানেক হতে চলল ম্যাঞ্চেস্টারের হয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সিআর সেভেনের জন্য খুব একটা খুশি নন দলের বাকি ফুটবলাররা। না অন্য কোনও কারণ নেই, আসল কারণ হল খাদ্য তালিকা।

ইদানিং পর্তুগিজ তারকার পছন্দের সব খাবারগুলোই পাওয়া যাচ্ছে ম্যান ইউয়ের ক্যান্টিনে। আর বাকি ফুটবলারদের সেটাই খেতে হচ্ছে। তাদের জন্য আলাদা কোনও খাদ্য তৈরি করছে না ক্লাব কর্তৃপক্ষ। আর জেরে রোনাল্ডোর ওপর অসন্তুষ্ট হয়েছে তাঁরই বেশ কযেকজন সতীর্থ।

শরীর-স্বাস্থ্যের প্রতি বরাবরই বেশ সচেতন বিশ্ব ফুটবলের এই তারকাটি। বেশিরভাগ সময়ই প্রোটিন জাতীয় খাবার খেয়ে থাকেন। তাঁর খাদ্যতালিকা বাকিদের থেকে অনেকটাই আলাদা। এখন সেই খাদ্যতালিকাকেই বেশি করে প্রাধান্য দেওয়া হচ্ছে ওল্ড ট্রাফোর্ডের ক্যান্টিনে। ফলে ইচ্ছা না থাকলেও একপ্রকার জোর করেই সেগুলি গ্রহণ করতে হচ্ছে রেড ডেভিলসদের বাকি ফুটবলারদের।

রোনাল্ডো নাকি ম্যান ইউতে যোগ দেওয়ার পর অক্টোপাস এবং পর্তুগিজ খাবার বালকাহু মেনুতে যুক্ত করতে বলেছেন। কর্তৃপক্ষও সেই কথা রেখেছেন। তবে ফুটবলারদের এটা একদমই পছন্দ নয়।   

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস