তরুণীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার আলভেজের

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্সেলোনার পানশালায় তরুণীকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেজ। গতকাল বুধবার বার্সেলোনা আদালতে শুনানি পর্বে  বার্সেলোনা ও পিএসজির প্রাক্তন তারকা ফুটবলার বলেন, ‘ধর্ষণের অভিযোগ অসত্য। শুধু তাই নয়, অভিযোগকারিণী যে শারীরিক আঘাতের অভিযোগ করেছেন তারও কোনও সত্যতা নেই। আমি ওই রকম হিংস্র প্রকৃতির মানুষ নই।’

গত ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নামে একটি পানশালায় বার্সেলোনার প্রাক্তন তারকা ফুটবলার দানি আলভেজ তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ দায়ের করেন এক তরুণী। ওই অভিযোগ দায়েরর তিন সপ্তাহ বাদে ব্রাজিল জাতীয় দলের প্রাক্তন ফুটবলারকে গ্রেফতার করা হয় তার পর থেকে স্পেনের জেলেই রয়েছেন আলভেজ। স্পেনের কৌঁসুলিরা ইতিমধ্যেই আলভেজের ৯ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে নির্যাতিতা তরুণীখে ১ লাখ ৫০ হাজার ইউরো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন।

গত সোমবার থেকে মামলার শুনানি শুরু হয়েছিল। পরিচয় গোপন রাখতে পর্দার আড়ালে থেকেই নিজের জবানবন্দি দেন নির্যাতিতা তরুণী। বুধবার নিজের বক্তব্য রাখেন অভিযুক্ত আলভেজ। তাঁকে হাতকড়া পরিয়েই আদালতে পেশ করা হয়েছিল। নিরাপত্তার কারণে সব সময়ে তাঁকে পাহারা দিচ্ছিলেন এক পুলিশ আধিকারিক। বিচারক অন্যদের বয়ান শোনার সময় সামনের সারিতে চুপচাপ বসে থাকতে দেখা গিয়েছে ব্রাজিলের জাতীয় দলের প্রাক্তন তারকাকে। গত তিন দিনে শুনানিতে নির্যাতিতা তরুণীর চিকি‍ৎসক ছাড়াও আরও বেশ কয়েকজন সাক্ষী দেন। আলভেজের স্ত্রী জোয়ানা সাঞ্জ জানান, ‘ঘটনার দিন রাতে বেশ অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন তাঁর স্বামী। শোওয়ার ঘরে ঢোকার সময়ে বেশ কয়েকটি আসবাবপত্রের সঙ্গে ধাক্কাও খান। এমনকি কথা বলার মতো পরিস্থিতিতেও তিনি ছিলেন না।’ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধর্ষণ মামলার রায়দান হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের