টাইব্রেকারে জিতে ডুরান্ডের ফাইনালে উঠল ইস্টবেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধি: লজ্জার হাত থেকে বড় বাঁচা বেঁচে গেল ইস্টবেঙ্গল। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইনজুরি টাইমে ম্যাচে সমতা ফেরানোর পরে টাইব্রেকারে জিতল লাল-হলুদ ব্রিগ্রেড। নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাল ৫-৩ গোলে (সবমিলিয়ে ৭-৫ গোলে)। তবে ভাগ্যের জোরে জিতলেও এদিন নন্দকুমার-নাওরেম মহেশ সিংদের খেলা লাল-হলুদ সমর্থকদের যথেষ্টই হতাশ করেছে।

এদিন শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। ভুল পাসের ছড়াছড়ি। অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও কাজের কাজ করতে পারছিলেন না নাওরেম মহেশ সিং-লুকাস পারডোরা। বরং নিজেদের মধ্যে ছোট ছোট পাসে আক্রমণে উঠছিলেন মিগুয়েল জাবাকো, মনবীর সিংহেরা। ম্যাচের ২২ মিনিটের মাথায় এগিয়ে যায় নর্থইস্ট। বাঁ প্রান্তে বক্সের বাইরে বল পান ফাল্গুনী। কিছুটা এগিয়ে গিয়ে রক্ষণের উপর দিয়ে বক্সের ভিতরে বল ভাসিয়ে দেন তিনি। লাল-হলুদের রক্ষণের এক খেলোয়াড়কে টপকে হেডে গোল করেন জাবাকো। গোল খাওয়ার পরে ৩০ মিনিটের মাথায় আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। ৩৬ মিনিটের মাথায় বক্সে ভাল জায়গায় বল পান মন্দার। সরাসরি নর্থ ইস্টের গোলরক্ষক মিচু মিরশাদের হাতে মারেন তিনি। শেষ পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড।

দ্বিতীয়ার্ধে গোল শোধের তাগিদে তেড়েফুড়ে নামে ইস্টবেঙ্গল। কিন্তু গোল শোধ করার আগে উল্টে গোল খেয়ে যায়। ৫৬ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে লম্বা বল ধরে ইস্টবেঙ্গলের জাল কাঁপান নর্থ ইস্টের ফাল্গুনী। ২-০ গোলে দল পিছিয়ে থাকায় চাপে পড়ে যায় লাল-হলুদক্ষ ব্রিগেড। ৭৬ মিনিটের মাথায় এক গোল শোধ করে ইস্টবেঙ্গল। ক্লেইটন সিলভার ক্রস থেকে নাওরেমের শট নর্থইস্টের ডিফেন্ডার দীনেশ সিংহের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। বাকি সময়টা গোল না খাওয়ার জন্য পণ করেছিলেন নর্থইস্টের খেলোয়াড়রা। ম্যাচের ইনজুরি টাইমের শেষ মুহূর্তে হেডে গোল করে সমতা ফেরান নন্দকুমার। হাঁফ ছেড়ে বাঁচেন লাল-হলুদ সমর্থকরা। খেলা গড়ায় টাইব্রেকারে। লাল-হলুদের পক্ষে গোল করেন ক্লেইটন, ক্রেসপো, বোরজা, নাওরেম মাহেশ এবং নন্দকুমার। নর্থ ইস্টের পক্ষে গোল করেন ইবসন মেলো, গনি, প্রজ্ঞান। দ্বিতীয় শট নিতে এসে পোস্টে মারেন পার্থিব।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং