শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে ইউরো কাপের আসর

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাতে শুরু হতে চলেছে ইউরো কাপ। মিউনিখে প্রথম ম্যাচে আয়োজক দেশ জার্মানির মুখোমুখি হবে স্কটল্যান্ড। এবারে ইউরোতে অংশ নিচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল, হ্যারি কেনের ইংল্যান্ড থেকে শুরু করে তিন বারের কাপ জয়ী স্পেন। প্রথমবার ইউরো অংশ নিচ্ছে জর্জিয়াও। শেষ পর্যন্ত ইউরো কাপের শিরোপা কোন দল জিতবে, এখন সেটাই দেখার।

এদিন আয়োজক দেশ জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। ইউরো কাপে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। ১৯৯৬ সালে শেষবার এই শিরোপা জিতেছিল মুলারের দল। তারপর অনেক বছর তাদের ঘরে কাপ আসেনি। অন্যদিকে স্কটল্যান্ড অপেক্ষাকৃত কম শক্তিশালী দল। কোনও বারই তারা ইউরো কাপের শিরোপা জেতেনি। তবে এদিন জার্মানির খেলোয়াড়দের বিরুদ্ধে তাদের খেলোয়াড়রা লড়াই করতে সক্ষম, সেকথাই জানিয়ে দিলেন স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক। তাঁর মতে, স্কটল্যান্ডের দলে অনেক খেলোয়াড়ই রয়েছেন যারা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছেন। ফলে তাঁর দল খাটো করা যাবে না।

এবারের ইউরো কাপে শনিবার খেলতে নামবে স্পেন। প্রথম ম্যাচেই স্পেনের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। পাশাপাশি গত বিশ্বকাপে অংশ নিতে না পারা ইতালিকে এবার ইউরোতে নামতে দেখা যাবে। রবিবার রাতে ইতালি নামবে আলবেনিয়ার বিরুদ্ধে। হ্যারি কেনের ইংল্যান্ড খেলতে নামবে সোমবার রাতে। ইংল্যান্ড খেলবে সার্বিয়ার বিরুদ্ধে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য, এবারের ইউরো কাপে অংশ নিতে দেখা যাবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে। সোমবার ইউক্রেন খেলতে নামবে রোমানিয়ার বিরুদ্ধে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের