চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বেই যেতে পারল না জাভির বার্সেলোনা!

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বিগত ২১ বছরে এই প্রথমবার এত খারাপ পারফরম্যান্স করল বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বিগত ২১ বছরে এই প্রথমবার এত খারাপ পারফরম্যান্স করল বার্সেলোনা। সদ্যই দলের দায়িত্ব নিয়েছেন বার্সেলোনারই কৃতি প্রাক্তনী জাভি হার্নান্ডেজ। তবুও তিনি টেনে তুলতে পারলেন না মেসিহীন বার্সেলোনাকে। বুধবার রাতে অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে হেরে গেল জাভি হার্নান্ডেজের দল। এই হারের ফলে ই গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল তারা। আর ২১ বছরে এই প্রথমবার নকআউটে উঠতে ব্যর্থ হল বার্সেলোনা। অন্য ম্যাচে জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেডও।

বুধবার গভীর রাতে দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেয়নডস্কি-থমাস মুলারদের সামনে দাঁড়াতেই পারেনি বার্সেলোনা। প্রথম পর্বের ম্যাচের মতো দ্বিতীয় পর্বেও দুরমুশ হতে হল বায়ার্নের কাছে। রবার্ট লেয়নডস্কি গোল না করলেও এদিন গোল করলেন। প্রথমার্ধেই থমাস মুলার ও লেরোয় সানে গোল করে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে এগিয়ে দেয়। তখনই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল বার্সেলোনার ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার কফিনে শেষ পেরেক পুঁতে দেন বায়ার্নের জামাল মুসিয়ালা।
Champions League
অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের এফ গ্রুপে মুখোমুখি হয়েছিল মাঞ্চেস্টার ইউনাইটেড এবং ইয়ং বয়েজ। প্রথম পর্বের ম্যাচে মাঞ্চেস্টারকে হারিয়ে চমক দিয়েছিল তাঁরা। এই পর্বেও মাঞ্চেস্টারকে জিততে দিল না ইয়ং বয়েজ। খেলা শেষ হল ১-১ গোলে। যদিও আগেই নকআউট পর্বে চলে গিয়েছে মাঞ্চেস্টার ইউনাইটেড, তাই বুধবার তাঁরা রোনাল্ডো-সহ বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিল। ই গ্রুপের অন্য ম্যাচে ডায়নামো কিভকে ২-০ গোলে হারিয়ে দেয় বেনফিকা। এই জয়ের ফলে বার্সেলোনাকে ছিটকে দিয়ে নকআউটে চলে গেল পর্তুগালের ক্লাব বেনফিকা।

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো