ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছে ফের হেরে গেল আর্সেনাল

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দুঃসময় কিছুতে্‌ই কাটছে না আর্সেনালের। শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরে গেলেন গানাররা। এ নিয়ে চলতি লিগে শেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ হারল আর্সেনাল। আর বাকি ম্যাচটি ড্র করেছে। অর্থা‍ৎ শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি মিকেল আর্তেতার শিষ্যরা।

এদিন সেন্ট জেমস পার্কে ঘরের মাঠে শুরু থেকেই আর্সেনালের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে ঝাঁপিয়ে পড়ে নিউক্যাসলের খেলোয়াড়রা। আর মুহুর্মুহু আক্রমণে খানিকটা নড়বড়ে হয়ে যায় আর্সেনালের রক্ষণভাগ। ১২ মিনিটে অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক আর্সেনালের রক্ষণ ভাগের দুই স্তম্ভ গ্যাব্রিয়েল ও সালিবার মাঝ থেকে লাফিয়ে উঠেই হেড করে জাল কাঁপান। গোল খাওয়ার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আর্সেনালের খেলোয়াড়রা। কিন্তু বহু চেষ্টা অধিকাংশ সময় বল দখলে রাখলেও নিউক্যাসলের রক্ষণকে পরাস্ত করতে পারেননি মিকেল আর্তেতার শিষ্যরা। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

পরিসংখ্যান বলছে, আর্সেনালের দখলে বল ছিল ৬৩ শতাংশ। আর নিউক্যাসলের দখলে ৩৭ শতাংশ। পাস আর নিখুঁত পাসেও এগিয়ে ছিল মিকেল আর্তেতার শিষ্যরা। কিন্তু গোল পোস্ট করে শট নেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল নিউক্যাসল। আর্সেনালের গোল উদ্দেশ করে ৯টি শট নিয়েছিলেন ইশাকরা। উল্টোদিকে আর্সেনাল ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি। এদিনের হারের ফলে  ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়ে গেল আর্সেনাল। 

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী