মাত্র ছাব্বিশেই থমকালো রবিন্দর সিং-এর ময়দানের স্বপ্নের দৌড়

Share:

নিজস্ব প্রতিনিধি: অকালেই থেমে গেল স্বপ্ন, থামলো ময়দানের দৌড়। স্বপ্ন দেখতেন, ফুটবল খেলে পরিচিতি, খ্যাতি তৈরি করবেন । মাত্র ২৬ বছর বয়সে প্রয়াত হলেন ফুটবলার রবিন্দর সিং । খেলতেন এফ সি হয়ে ফুটবল। ২০০০ সালের রবিন্দর ছোট থেকেই ফুটবলের প্রতি আকর্ষণ তাকে ময়দানে টেনে আনে। ফুটবলই ছিল ধ্যান জ্ঞান । তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ফুটবলে ।

রবিন্দর পাঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা। নওয়ানশহর জেলার বাছাউরিতে আয়োজিত একটি টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন তিনি, ঠিক সেই সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে তিনি পড়ে যান এবং দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। দুর্ভাগ্যবশত, বুধবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এফসি রবিন্দর প্রয়ানে শোকজ্ঞাপন করেছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে তারা লিখেছেন, ‘আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ফুটবলার রবিন্দর সিংহ প্রয়াত হয়েছেন । এত অল্প বয়সে ওঁর চলে যাওয়া মেনে নিতে পারছি না । গোটা ফুটবল পরিবারের জন্যই এটা খারাপ খবর । ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিক । ওঁর পরিবারকে শোক সামলানোর শক্তি দিক ।’ রবিন্দরের প্রয়াণে শোকস্তব্ধ বেঙ্গালুরু এফসি-ও। ‘এই অকাল প্রয়াণ মেনে নেওয়া যায় না ।

আরও পড়ুন: প্রাণ বাঁচাতে মধ্যপ্রাচ্যে হোটেল ও বিভিন্ন বাড়িতে আত্মগোপনে মার্কিন সেনা, খুঁজছে ইরান

কঠিন পরিস্থিতিতে ওঁর পরিবারের পাশে রয়েছি আমরা । ঈশ্বর ওর পরিবারকে সহ্যক্ষমতা দিক।’ ইন্ডিয়ান ফুটবল লীগ খেলে নামধারী এফসি। আইএসএলের তরফ থেকেও শোক জ্ঞাপন করা হয়েছে রবিন্দরের মৃত্যুতে। আইএসএলের কমিটির পক্ষ থেকে ম্যাচ শুরুর আগে ১ মিনিটের নীরবতা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রায় সব ফুটবল ক্লাবই শোক জ্ঞাপন করেছেন রবিন্দর অকাল প্রয়াণে। 

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর