খুন-গুমের অভিযোগে গ্রেফতার বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক দুর্জয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হত্যা-গুমে জড়িত থাকার অভিযোগে এবার গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে। গতকাল বুধবার (২ জুলাই) রাতে রাজধানী ঢাকার লালমাটিয়া থেকে তাঁকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) তাঁকে আদালতে হাজির করা হবে। ধৃত ক্রিকেটারের পরিবারের অভিযোগ, দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ করার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে রাজনীতিতে পা রাখেন টাইগারদের প্রাক্তন অধিনায়ক দুর্জয়। ২০০১ সালে শেখ হাসিনার দল আওয়ামী লীগের হয়ে ভোটে দাঁড়িয়ে মানিকগঞ্জ-১ আসন থেকে জয়ী হন। এর পর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও জয়ী হন। গত ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা সহ একাধিক অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারি এড়াতে আত্মগোপনে চলে যান দুর্জয়।

টাইগারদের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনে মামলা দায়ের করে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ সংস্থা হিসাবে পরিচিত দুর্নীতি দমন কমিশন। গত ২১ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে লালমাটিয়ায় থাকা দুর্জয়ের ২ হাজার ৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলে তিন কাঠার প্লট ও তিনটি গাড়ি, ১০টি ব্যাংক অ্যাকাউন্ট ও দুটি বীমা পলিসির হিসাব বাজেয়াপ্তের আদেশ দেয় ঢাকার একটি আদালত। এমনকি দুর্জয় ও তাঁর স্ত্রীর দেশত্যাগের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। ঢাকা  রেঞ্জের ডিআইজি রেজাউল মল্লিক জানিয়েছেন, একাধিক হামলায় অভিযুক্ত দুর্জয়কে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছিল। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালমাটিয়ার এক ডেরা থেকে গ্রেফতার করা হয়।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের