ভয়াবহ দুর্ঘটনার কবলে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক, অল্পের জন্য প্রাণে রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক লাহিরু থিরিমান্নে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়কের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, স্থিতিশীল রয়েছেন থিরিমান্নে। প্রাক্তন অধিনায়কের দুর্ঘটনার খবরে উদ্বেগ নেমে এসেছে দ্বীপ রাষ্ট্রটির ক্রিকেট মহলে।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে একটি মন্দিরে যাচ্ছিলেন থিরিমান্নে। অনুরাধাপুরার কাছে তাঁর গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়কের গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই উদ্ধার করে থিরিমান্নে ও তার পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যান। শ্রীলঙ্কায় চলতি লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে নিউইয়র্ক সুপারস্টার স্ট্রাইকার্সের হয়ে খেলছেন থিরিমান্নে। দুর্ঘটনার পরে ফ্র্যাঞ্চাইজির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেও থিরিমান্নে ও তাঁর সঙ্গীরা সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।’

২০১০ সালে শ্রীলঙ্কার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল থিরিমান্নের। ২০২২ সালের মার্চে শ্রীলঙ্কার হয়ে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্টই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। দ্বীপ রাষ্ট্রটির হয়ে ৪৪ টেস্ট, ১২৭ ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন থিরিমান্নে। দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি এশিয়া কাপেও খেলেছেন। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা দলের গুরুত্বপূর্ণ সদস্যই ছিলেন। গত বছর জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানান  থিরিমান্নে।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা