বিপুল ভোটে জয় নিশ্চিত  ভিনেশের, অভিনন্দন জানালেন বজরং পুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমবার নির্বাচনী ময়দানে নেমে কংগ্রেসের হয়ে লড়াই করে    ঝড় তুলেছেন কুস্তিগীর ভিনেশ ফোগাট।  হরিয়ানা বিধানসভা নির্বাচনে জুলানা আসন থেকে বিপুল ভোটে তিনি  এগিয়ে রয়েছেন । বর্তমানে বিজেপি প্রার্থী যোগেশ কুমারের থেকে  ৪,৬৮৪ ভোটে এগিয়ে রয়েছেন ভিনেশ। একথায় তাঁর জয় কার্যত  নিশ্চিত।

 এই আবহে এবার ভিনেশকে শুভেচ্ছা জানলেন কুস্তিগীর বজরং পুনিয়া। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, ‘এই লড়াই কেবল একটি জুলানা আসনের জন্য ছিল না। এই লড়াইটা ছিল সবচেয়ে শক্তিশালী অত্যাচারীর বিরুদ্ধে। আর তাতে জয়ী হচ্ছেন ভিনেশ। তাঁকে জানাই অভিনন্দন।‘

 উল্লেখ্য,  প্যারিস অলিম্পিক্সে  ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেও ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায়  ভিনেশ  ফাইনালে নামতে পারেননি। যে কারণে তাঁর নিশ্চিত পদক হাতছাড়া হয়। ভিনেশকে দেশে   ফিরতে হয়েছিল খালি হাতে। এরপর ৬ সেপ্টেম্বর কুস্তিগীর বজরং পুনিয়ার সাথে, কংগ্রেস পার্টিতে যোগ দেন ফোগাট। জুলানা কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেয় হাত শিবির।  আর তাতেই  এখন পর্যন্ত  ৪১ হাজারেরও বেশি ভোট পেলেন  কংগ্রেস প্রার্থী। এই ফলাফ;লে বেশ  আনন্দিত হাত শিবির।  বলা বাহুল্য,  অলিম্পিক্সে পদক না জিতলেও রাজনৈতিক ময়দানে নেমেই ঝড় তুললেন ভিনেশ ফোগাট।  

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

৫ কোটি টাকা তোলা চেয়ে ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের!

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের