আইসিসির বর্ষ সেরা টেস্ট দলের অধিনায়ক কামিংস, ঠাঁই হল না রোহিত-বিরাটের

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত ২০২৩ সালের টেস্ট ক্রিকেটের সেরা একাদশ বেছে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। বর্ষ সেরা টেস্ট একাদশের অধিনায়কত্বের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিংসের কাঁধে। প্রথম একাদশে থাকা ১১ ক্রিকেটারের মধ্যে পাঁচ জনই অস্ট্রেলিয়ার। ভারত থেকে ঠাঁই পেয়েছেন দুই জন। তবে ঠাঁই হয়নি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির।

গতকাল সোমবারই আইসিসির পক্ষ থেকে টি টোয়েন্টির বর্ষ সেরা দল ঘোষণা করা হয়েছিল। ওই দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন ভারতের সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, টি টোয়েন্টির বর্ষ সেরা একাদশে চার ভারতীয় খেলোয়াড় ঠাঁই পেলেও একদিনের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কোনও খেলোয়াড়ের ঠাঁই হয়নি। মঙ্গলবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে ২০২৩ সালের টেস্ট ক্রিকেটের সেরা একাদশের নাম ঘোষণা করা হয়েছে।

অধিনায়কের দায়িত্ব পেয়েছেন প্যাট কামিংস। অস্ট্রেলিয়ার আরও চার খেলোয়াড় প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন। ওই চার জন হলেন উসমান খাজা, ট্র্যাভিস হেড, অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। ভারত থেকে ঠাঁই পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কা থেকে ঠাঁই পেয়েছেন দিমুথ করুণারত্নে, ইংল্যান্ডের হয়েও জায়গা পেয়েছেন দুজন। তাঁরা হলেন অবসরে যাওয়া স্টুয়ার্ট ব্রড ও জো রুট। নিউজিল্যান্ড থেকে ঠাঁই হয়েছেন কেন উইলিয়ামসনের। টেস্ট খেলিয়ে দলগুলির মধ্যে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কোনও খেলোয়াড় জায়গা পাননি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের