পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে জয়ী অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: দারুণ শুরু করেও অস্ট্রেলিয়ার পাহাড়সম রান টপকাতে পারলেন না বাবর আজমরা। ফলস্বরূপ ৬২ রানে হার মানতে হল। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রান তুলেছিলেন প্যাট কামিংসরা। জবাবে ৪৫. ৩ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাবরদের পক্ষে সর্বাধিক রান করেছেন ইমাম উল হক (৭০)। অস্ট্রেলিয়ার পক্ষে চারটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়ার পাহাড়সম রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছিলেন দুই পাকিস্তানি ওপেনার ইমাম উল হক ও আবদুল্লাহ শফিক। অজি পেসার মিচেল স্টার্ক-জস হ্যাজলউডদের ভালই সামাল দিচ্ছিলেন। উইকেট ধরে রেখে ১০০ বলে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দিয়েছিলেন। ৫২ বলে নিজের একদিনের কেরিয়ারে দ্বিতীয় অর্ধ শতরান করেন শফিক। খানিকবাদে ৫৪ বলে ২০তম অর্ধশতরানে পৌঁছন ইমাম উল হক। শেষ পর্যন্ত ২২ তম ওভারে বল করতে এসে শফিককে (৬৪) ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেন মার্কাস স্টইনিস। খানিকবাদে ইমামকেো (৭০) সাজঘরের পথ দেখান তিনি। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন পাক অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। পাক সমর্থকরা আশায় ছিলেন দুজনে বড় পার্টনারশিপ গড়বেন। কিন্তু অফ ফর্মে থাকা বাবর পাক সমর্থকদের নিরাশ করেন। মাত্র ১৮ রানে তিনি অ্যাডাম জাম্পার বলে সাজঘরে ফেরেন।

সৌদ সাকিলকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মহম্মদ রিজওয়ান। তখনও ম্যাচের ভাগ্য ছিল ৫০:৫০। দুজনে ৫৭ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন। তখনই বল করতে এসে সাকিলকে (৩০) আউট করেন অজি অধিনায়ক প্যাট কামিংস। ৬ নম্বরে ব্যাট করতে এসে ২০ বলে ২৬ করে জাম্পার বলে সাজঘরে ফিরে যান। ৪১ ওভারে জাম্পার বলে লেগ বিফোর উইকেট হয়ে ফিরে যান মহম্মদ রিজওয়ানও (৪৬)। ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে নেয় অজিরা। পরের ওভারে উসমা মিরকে (০) রানে ফিরিয়ে দেন জশ হ্যাজলউড। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। ৩০৫ রানেই গুটিয়ে যায়। ভারতের পর অস্ট্রেলিয়ার কাছে হেরে যথেষ্টই চাপে বাবর আজমরা। অন্যদিকে এদিন জয়ের ফলে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এলেন কামিংসরা।  

আজকের রাশিফল: অবিবাহিতদের জন্যে সুখবর! বিয়ে পাকা হবে, পরিবারে বাজবে সানাই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত