আসলঙ্কার শতরানের সুবাদে ২৭৯ রান তুলল শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চারিথ আসলঙ্কার অনবদ্য শতরানের সুবাদেই বাংলাদেশের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৭৯ রান তুলেছে কুশল মেন্ডিজের বাহিনী। 

সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কা শিবির। প্রথম ওভারের শেষ বলে অফ ফর্মে থাকা কুশল পেরেরাকে (৪) ফেরান শরিফুল ইসলাম। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা খানিকটা সামাল দেন পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক কুশল মেন্ডিজ। দুজনে দেখেশুনে খেলে ৬১ রান যোগ করেন। মেন্ডিজকে (১৯) ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব আল হাসান। খানিকবাদে পাথুম নিশাঙ্কাকে (৪১) ফিরিয়ে লঙ্কা শিবিরে জোর ধাক্কা দেন তানজিম সাকিব।  চতুর্থ উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলান সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসলঙ্কা। ৬৩ রান যোগ হওয়ার পরে সাদিরা সামারাবিক্রমাকে ফিরিয়ে দেন সাকিব হাসান। তার পরেই ঘটে ঐতিহাসিক ঘটনা। নির্ধারিত সময়ে স্ট্রাইক না নিতে পারায় এক বল না খেলেও টাইম আউট হয়ে সাজঘরে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ১৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফের বিপাকে পড়ে যায় শ্রীলঙ্কা।

এর পরেই একা কুম্ভ হয়ে ওঠেন আসলঙ্কা। ষষ্ঠ উইকেটে ধনঞ্জয় ডি’সিলভাকে সঙ্গী করে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে ৭৮ রানের জুটি গড়েন। ধনঞ্জয়কে (৩৪) ফিরিয়ে দেন মেহেদী হাসান। যদিও তাতে খুব একটা বিপাকে ফেলা যায়নি শ্রীলঙ্কাকে। মাহেশ তিকশানা ও আসলঙ্কা জুটি বেঁধে রান মেশিন  সচল রেখে দলকে ২৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৩১ বলে ২২ রান করে শরিফুল ইসলামের বলে সাজঘরে ফেরেন তিকশানা। একের পর এক সঙ্গীর আসা যাওয়া দেখেই ক্রিজের অন্যপ্রান্তে নিজের লক্ষ্যে অবিচল থাকেন আসলঙ্কা। শেষ পর্যন্ত ১০১ বলে চলতি বিশ্বকাপে নিজের প্রথম শতরান পূর্ণ করেন। শতরান পূর্ণের পরে আরও আগ্রাসী হয়ে ওঠেন। তাজনিম শাকিবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমা রেখায় লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন আসলঙ্কা (১০৮)। এক বল বাদে ফিরে যান কাসুন রাজিথাও (০)। ৫০তম ওভারের তৃতীয় বলে অকারণে রান নিতে গিয়ে আউট হয় দুষ্যন্ত চামিরা (৪)।   

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ