চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

T-20: অন্ধকার ভারতীয় শিবিরে আলো ফেলার চেষ্টা সূর্যর

আন্তর্জাতিক ডেস্ক:  অতিরিক্ত আত্মবিশ্বাস?  নাকি অন্য কোনও রহস্য রয়েছে। রবিবারের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স নিয়ে এই চর্চাই শুরু হয়েছে। সমর্থকেরা আশা করেছিল বিরাট বাহিনীর থেকে একটা ঝাঁ চকচকে ইনিংস উপহার পাবে।

ঝাঁ চকচকে তো পরের কথা। শুরুতেই শিবিরের মেরুদণ্ড ভেঙে দিল দক্ষিণ আফ্রিকা। ভারত তখনও ৫০ রান করতে পারেনি। হারিয়ে ফেলেছে গুরুত্বপূর্ণ পাঁচ-পাঁচটি উইকেট। এই খবর লেখার সময় ভারতের রান ১২.৩ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে মাত্র ১৮। দলের এই পারফরম্যান্স দেখে অনেকেই তখনই বলতে শুরু করেন ১০০ করতে পারবে কি না, সেটাই দেখার। টি-টোয়েন্টিতে ভারতের এমন পারফরম্যান্স শেষবার কবে দেখা গিয়েছিল, তা খুঁজে বের করতে সবাই ইতিহাসের আশ্রয় নিয়েছে।

দুই ওপেনার ফিরে যান ২৬ রানে। এরমধ্যে রাহুলের নয় রান। রোহিতের ১৫। বিরাট কোহলি মাত্র ১২রান করে প্যাভিলিয়নে ফেরেন। দীপক হুড়া শূন্য। হার্দিক পাণ্ড্য দুই। বড় রানের ইনিংস তৈরির দায়িত্ব গিয়ে পড়ে সূর্যকুমার-দীনেশ কার্তিকের ওপর। সূর্যকুমার ব্যক্তিগত  ৬৮ রান করে প্য়াভিলিয়নে ফেরেন।পাঁচ উইকেটের মধ্যে লাঙ্গি একাই নেন চার উইকেট। বাকি উইকেটটি অ্যানরিকের। খেলা শুরু হতে না হতে পাঁচ উইকেট হারিয়ে ফেলায় রীতিমতো চাপে পড়ে যায় বিরাট বাহিনী। আজকের ম্যাচের পর বিরাটের পারফরম্যান্স নিয়ে যে প্রশ্ন উঠবে তা ধরে নেওয়াই যেতে পারে। ভারতের একশো রান আসে ১৫ ওভার শেষে। ১০০ রান করতে ভারতকে যে গলদঘর্ম হতে হয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন T-20 world cup: স্টেডিয়ামে বান্ধবীকে প্রেম প্রস্তাব, উপহার আঙটি

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ