ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২৫৫ রানে

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা:  ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ২৫৫ রানে এগিয়ে রোহিত শর্মারা। হাতে আরও দুই উইকেট রয়েছে। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব (অপরাজিত ২৭) এবং যশপ্রীত বুমরা (অপরাজিত ১৯)। নবম উইকেটে দু’জনে মিলে যোগ করেছেন ৪৫ রান। ইংল্যান্ডের পক্ষে শোয়েব বশির ৪ উইকেট নিলেও ১৭০ রান দিয়েছেন।

শুক্রবার সকালে দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা ও শুভমন গিল। ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন। প্রথম সেশনে কোনও উইকেট না হারিয়ে এক উইকেটে ২৬৪ রান নিয়ে মধ্যাহ্ন ভোজনে যায় ভারত। ওপেন করতে নামা ভারত অধিনায়ক রোহিত শর্মা ১৬০ বলে ১০২ রানে এবং তিন নম্বরে নামা শুভমন গিল ১৪২ বলে ১০১ রানে অপরাজিত থাকেন।

কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই পর পর ধাক্কা খায় ভারত। রোহিত শর্মাকে (১০৩) ফিরিয়ে দেন বেন স্টোকস। খানিকবাদে গিলকে (১১০) ফেরান জেমস অ্যান্ডারসন। মনে হচ্ছিল ভারতের উপরে চাপ তৈরি করতে পারবেন ইংলিশ বোলাররা। কিন্তু বেন স্টোকসদের ম্যাচে ফিরে আসার ক্ষেত্রে বাধার প্রাচীর গড়েন দেবদত্ত পাড়িক্কাল ও সরফরাজ খান। চতুর্থ উইকেটে জুটি বেঁধে ৯৭ রান যোগ করেন দুজনে। ৫৬ রান করে শোয়েব বশিরের বলে সাজঘরে ফেরেন সরফরাজ। এর পরে রবীন্দ্র জাদেজা ও দেবদত্ত জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিষেক ম্যাচেই অর্ধশতরান পেয়েছেন পাড়িক্কল। যদিও শোয়েব বশিরের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আউট হওয়ার আগে করেন ৬৫ রান। রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল ব্যাট হাতে তেমনভাবে জ্বলে উঠতে পারেননি। দুজনেই ১৫ রান করে আউট হন। এর পরে কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা ইংলিশ বোলারদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ান। দুজনের বুক চিতিয়ে লড়াইয়ের ফলে ভারতের ইনিংস গুটিয়ে যায়নি।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ