লিভারপুল কেনার দৌড়ে শিল্পপতি মুকেশ অম্বানি

মালিকানা হস্তান্তর মূল্য চার বিলিয়ন পাউন্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিখ্যাত ফুটবলক্লাব লিভারপুলকে কেনার দৌড়ে নাম লেখালেন ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি। দ্য মিরর পত্রিকায় এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুলের মালিকানা ছেড়ে দেওয়ার খবর পেয়েছেন বিশিষ্ট এই শিল্পপতি। আর সেই খবর পাওয়ার পর মুকেশ অম্বানি লিভারপুল সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন। বর্তমানে লিভারপুলের মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। 

ফেনওয়ে স্পোর্টসের তরফ থেকে ক্লাবের মালিকানা হস্তান্তরের খবর দিতে গিয়ে বলা হয়েছে,  অনেকেই লিভারপুল ক্লাব কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে ক্লাবের সঙ্গে যোগাযোগও করেছেন। ফেনওয়ে স্পোর্টস গ্রুপ আগেও মালিকানা হস্তান্তর নিয়ে যা বলেছিল, এখনও সেই একই কথা বলছে। ক্লাবের মালিকানা তাঁর বা তাঁদের হাতে তুলে দেওয়া হবে যিনি লিভারপুলের ক্লাবের স্বার্থ রক্ষা করতে সমর্থ হবেন।  চার বিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ লিভারপুলের মালিকানা হস্তান্তর করবে। তিনি ছাডা়ও ক্লাব কেনার দৌড়ে আরও কয়েকজন অর্বুদপতি। আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরশাহীর বেশ কয়েকজন প্রথম সারির শিল্পপতিও এই ক্লাব কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। 

উল্লেখ করা যেতে পারে, শিল্পপতি মুকেশ অম্বানি অনেকদিন আগেই ভারতের খেল দুনিয়ার সঙ্গে জড়িয়ে গিয়েছেন। আইপিএল মুম্বই ইন্ডিয়ানসের মালিকানা তাঁর সংস্থা রিলায়্যান্সের। ভারতীয় ফুটবল ফেডারেশনের কমার্শিয়াল পার্টনারও। 

ভারতীয় শিল্পপতি হিসেবে মুকেশ অম্বানি প্রথম, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত একটি ক্লাব কেনার দৌড়ে নাম লেখালেন।

আরও পডুন সাম্রাজ্য দেখবে ছেলে আকাশ, রিলায়্যান্স জিও ছাড়লেন মুকেশ

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান