IPL-2023: দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে ধোনি জ্বরে আক্রান্ত রাজধানী

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এ নিজেদের শেষ ম্যাচটা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে খেলতে নামছে ধোনির চেন্নাই সুপার কিংস। এই ম্যাচের আগেই প্লে-অফে যাওয়ার রাস্তা পাকা করে ধোনির দল। অন্য দিকে আইপিএল থেকে এবারের মতো আগেই বিদায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবুও শেষ ম্যাচে দিল্লিকে নিজেদের ঘরের মাঠে হারিয়েই প্লে-অফে যেতে চাইছে লিগ টেবিলের দু নম্বর স্থানে চেন্নাই।

চলতি আইপিএল-এ তাঁর শেষ মরশুম, তা আগেই ঘোষণা করেছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কাজেই ব্যাট হাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ধোনি শনিবারই শেষ মাঠে নামবেন। কাজেই ম্যাচের ২৪ ঘণ্টা আগেই ধোনি জ্বরে আক্রান্ত হয়েছেন গোটা দিল্লির ক্রিকেটপ্রেমীরা।

এই সম্বন্ধে বলতে গিয়ে চেন্নাই দলের ব্যাটসম্যান কোচ মিচেল হাসি বলেন, ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অস্বীকার করা যায় না। আইপিএল শুরু থেকেই  ধোনি চেন্নাই দলের সঙ্গে যুক্ত। ঠিক যেমনটা শচীন যুক্ত ছিলেন মুম্বই দলের সঙ্গে। কাজেই চলতি আইপিএল-এ চেন্নাই দল ধোনির শেষ ম্যাচ তাই তাঁর হাতে আইপিএল ট্রফি তুলে দিতে বদ্ধ পরিকর গোটা দলের খেলোয়াড়রা।

সূত্রের খবর, দিল্লি বনাম চেন্নাই-এর এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সমস্ত অনলাইন টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এই বিষয়ে দিল্লির ক্রিকেট কর্তাদের ধারণা, মহেন্দ্র সিং ধোনির জন্যই দিল্লির ক্রিকেটপ্রেমীরা শনিবার মাঠ ভরাবেন। কেননা তাঁদের দল দিল্লি চলতি আইপিএল-এর আসর থেকে সবার প্রথম বিদায় নিয়েছে। কাজেই দিল্লির জন্য নয়, তাঁরা মাঠে আসবেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ককে সম্মান জানাতেই।

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাম মন্দিরের দান গণনায় নতুন নিয়ম! কর্মীদের জন্য পকেটহীন পোশাক ও ১৮০ দিনের সিসিটিভি নজরদারি

টাকার টোপে নাবালকদের রক্তদান! ওড়িশা থেকে গ্রেফতার ‘মূল অভিযুক্ত’ কিংশুক

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল