চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোহলিদের জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্য দিল রাহুলরা

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শুরুতে কুইন্টন ডি’কক ও শেষের দিকে নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ের মতো রান তুলল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ৫ উইকেট খুঁইয়ে ১৮১ রান তুলেছে লোকেশ রাহুলের দল। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সফলতম গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ২৩ রানে ২ উইকেট নিয়েছেন।

মঙ্গলবার রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে লখনউকে  ব্যাট করতে পাঠিয়েছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল এবং কুইন্টন ডি’কক। যদিও বেশিক্ষণ টিঁকতে পারেননি লখনউ অধিনায়ক। ১৪ বলে ২০ রান করে ফিরে যান তিনি। ফের ব্যর্থ হয়েছেন তিন নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কলও (৬)। মোহাম্মদ সিরাজের বলে অনুজ রাওয়াতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। চার নম্বরে নেমে দলকে ভরসা দিতে পারলেন না মার্কাস স্টোইনিসও। ১টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ১৫ বলে ২৪ রান করে ফেরেন অজি ব্যাটার। একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন কুইন্টন ডি’কক। মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন তিনি। কিন্তু ১৭তম ওভারে রিসি টোপলের বলে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার। আউট হওয়ার আগে ৫৬ বলে ৮টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৮১ রানের এক অনবদ্য ইনিংস খেলেন ডি’কক।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ক্যারিবীয় ব্যাটার নিকোলাস পুরানও। ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি বিশাল ছক্কা ও একটি চারে। পুরানের ওই ঝোড়ো ইনিংসের সুবাদেই শেষ পর্যন্ত ১৮১ রান তোলে লখনউ। কার্যত লড়াই করার মতো জায়গায় পৌঁছে যান লোকেশ রাহুলরা।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ