বিরাটদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নিল নাইটরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: লড়াইটা কার্যত একপেশেই হলো। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যে বিরাট কোহলি একাই করেছিলেন অপরাজিত ৮৩। জবাবে ১৯ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট নিয়ে জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে সুনীল নারাইন ও বেঙ্কটেশ আইয়ারের ঝোড়ো ব্যাটিং। এই নিয়ে বেঙ্গালুরুর মাঠে টানা ছ’টি ম্যাচ জিতল কলকাতা। সেই সঙ্গে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন শ্রেয়স আইয়াররা।

শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই ঝড় তোলেন কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুইনীল নারাইন। আর বেধড়ক মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন আরসিবির বোলাররা। ৫০ বলে ৮৬ রান তুলে ফেলেন সল্ট ও নারাইন।এক সময়ে মনে হচ্ছিল টি টোয়েন্টিতে নিজের ৫০০তম ম্যাচকে স্মরণীয় করে রাখতে অর্ধ শতরান পেয়ে যাবেন ক্যারিবীয় অলরাউন্ডার। কিন্তু তা হল না। ২২ বলে পাঁচটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৪৭ রান করে ময়াঙ্ক ডাগরের বলে সাজঘরে ফিরলেন। নারা্ইন ফেরার পরের ওভারে বিজয়কুমার বৈশাখের বলে আউট হয়ে যান ফিল সল্টও। তিনি করেন ২০ বলে ৩০।

পর পর দুই ওভারে দুই উইকেট খোয়ালেও বেঙ্গালুরুর বোলারদের মাথায় চেপে বসতে দেননি বেঙ্কটেশ আইয়ার ও নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। দুজনে মহম্মদ সিরাজ-যশ দয়ালদের তুলোধনা করেন। তবে দ্রুতগতিতে রান তোলার ক্ষেত্রে শ্রেয়সকে টেক্কা দিয়েছেন বেঙ্কটেশ। ১৬তম ওভারে যশ দয়ালের বলে সাজঘরে ফেরার আগে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন বেঙ্কটেশ। চারটি ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৩০ বলে ৫০ রান করেন। এর পরে হেসেখেলে দলকে জয় এনে দেন নাইট অধিনায়ক ও রিঙ্কু সিং। ১৯ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় কেকেআর। শ্রেয়স অপরাজিত থাকেন ৩৯ রানে আর রিঙ্কু ৫ রানে।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের