পুরানের ব্যাট ধার চেয়ে বেকায়দায় গুরবাজ! দোষ চাপল  সুনীল নারাইনের কাঁধে

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল (IPL 2025) যেন শুধু মাঠে নয়, মাঠের বাইরেও রঙিন ও মজাদার মুহূর্তে ভরপুর। এরই মাঝে ভাইরাল হয়েছে এক দারুণ হাসির ভিডিও। যেখানে দেখা যাচ্ছে লখনউ সুপার জায়ান্টসের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান মজা করে রহমানউল্লাহ গুরবাজ-কে ফিরিয়ে দিলেন ব্যাট ধার চাওয়ায়। আর মজার কথা হল, এর পেছনে দোষ গিয়ে পড়ল কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারাইনের কাঁধে।

আসলে কী ঘটেছিল?

মঙ্গলবার দুপুরে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও কলকাতা নাইট রাইডার্স। লখনউয়ের অন্যতম ব্যাটিং স্তম্ভ পুরান যখন অনুশীলনে ব্যস্ত, তখন গুরবাজ এগিয়ে এসে বলেন, “ভাই, আমাকে তোমার ব্যাটটা একটু দাও না!” ওই অনুরোধ ফিরিয়ে দিয়ে পুরান পাল্টা বলেন, ‘না, না, আমি ব্যাট দিচ্ছি না।’ গুরবাজ তখন একটু অবাক হয়ে বলেন, ‘কেন?’ সেই সময় পুরান মজা করে বলেন, ‘সুনীল নারাইন আমাকে আগেই সাবধান করে দিয়েছে, তুমি আমার ব্যাট নিয়ে পালিয়ে যাবে!’

এই কথা শুনে গুরবাজ নিজেই হেসে বলেন, ‘সুনীল ভাই কি সত্যিই এমন বলেছে? আমি কি ব্যাট চুরি করব নাকি!’ পুরান তখনো হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ ভাই, ওর কথা শুনেই ব্যাট দিইনি!’

সোশ্যাল মিডিয়ায় হাসির রোল

এই ভিডিও এখন social media-তে ছড়িয়ে পড়েছে। Instagram, Twitter, Facebook-এ ক্রিকেটপ্রেমীরা হাসতে হাসতে কেমন মজার মন্তব্য করছেন!
একজন লিখেছেন, “সুনীল নারাইন কী সত্যিই গুরবাজ-কে ব্যাট চোর ভেবেছে?”
আরেকজন বলেছেন, “পুরান আর গুরবাজ মিলে IPL-কে আরও বিনোদনময় করে তুলেছে!”

ম্যাচও ছিল জমজমাট

এই ম্যাচে লখনউ সুপার জায়েন্টস তো ২৩৮ রানের বিশাল স্কোর গড়ে ফেলে। আর KKR মাত্র ৪ রানের জন্য ম্যাচ জিততে পারেনি, থেমে যায় ২৩৪-তে।
পুরান খেলেছেন দুর্দান্ত ইনিংস। তবে গুরবাজ মাঠে ব্যাট হাতে নামেননি।

IPL শুধু প্রতিযোগিতা নয়, ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব, মজা, হাসিঠাট্টাও এর বড় আকর্ষণ।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শীতের দফারফা করে ফের বাংলায় বৃষ্টি?

রাজ্যে ফের শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা