ফাইনালে যেতে পঞ্জাব কিংসের চাই ২০৪ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: হারলেই বিদায় এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে পঞ্জাব কিংসের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার ঝোড়ো ইনিংসের দৌলতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০৩ রান তুলল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। পঞ্জাবের হয়ে আজমাতুল্লাহ ওমরজাই চার ওভারে ৪৩ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন।

রবিবার (১ জুন) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হয়। টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এলিমিনেটরে গুজরাতের বিরুদ্ধে অসাধারণ ইনিংস খেলা রোহিত শর্মা এদিন ব্যাট হাতে জ্বলে ওঠার আগেই মার্কাস স্টোইনিসের বলে আউট হন। তিনি করেন ৭ বলে ৮ রান। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেন জনি বেয়ারস্টো ও তিলক ভার্মা। পঞ্জাবের বোলারদের আক্রমণকে নির্বিষ করে দুজনে যোগ করেন ৫১ রান। সপ্তম ওভারে বেয়ারস্টোকে (৩৮) ফেরান বিজয় কুমার। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেওয়ার পাশাপাশি দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেন তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব। ১৪তম ওভারে সূর্যকে (৪৪) ফেরান যুজবেন্দ্র চহাল। পরের ওভারে সেট হওয়া তিলককে (৪৪) সাজঘরে ফেরান কাইল জেমিসন। দুই বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটে চলে যায় মুম্বই ইন্ডিয়ান্স।

এর পর অধিনায়ক হার্দিক পাণ্ড্য ও নমন ধীর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন। যদিও রান ওঠার গতি খানিক শ্লথ হয়ে যায়। ১৮তম ওভারে হার্দিককে (১৫) ফিরিয়ে মুম্বইয়ের রানের পাহাড় গড়ার স্বপ্নে জোর ধাক্কা দেন আজমাতুল্লাহ ওমরজাই। শেষের দিকে রাজ অঙ্গদ বাওয়াকে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করানোর চেষ্টা চালান নমন ধীর। যদিও সফল হননি তিনি। শেষ ওভারে বল করতে এসে নমনের তাণ্ডব থামান ওমরজাই। ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান নমন। শেষ পর্যন্ত ২০৩ রানে থেমে যায় মুম্বই। বাওয়া ৮ এবং মিচেল স্যান্টনার শূন্য রানে অপরাজিত থেকে যান।

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার