অভিষেকের ব্যাটে লড়াইয়ের রসদ দিল্লির, জিততে রাজস্থানের চাই ১৮৯

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিষেক পোড়েল-কেএল রাহুল ও অক্ষর পটেলের চওড়া ব্যাটে ভর করে রাজস্থানের বিরুদ্ধে লড়াকু রান সংগ্রহ করল দিল্লি ক্যাপিটালস। বুধবার (১৬ এপ্রিল) রাতে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ১৮৮ রান তুললেন অক্ষর পটেলরা। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চচার ৪ ওভারে ৩২ রান খরচ করে দুটি উইকেট নিয়েছেন।

অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টসে জিতে  প্রথমে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন দিল্লির দুই ওপেনার অভিষেক পোড়েল ও জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক। তবে তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় দিল্লি। জোফ্রা আর্চারের বলে ফেরেন ম্যাকগ্রুক (৯)। আগের বলে অসাধারণ খেলা করুণ নায়ার অবশ্য চরম ব্যর্থ হন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শূন্য রানে ফেরেন তিনি। চার বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় দিল্লি। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন অভিষেক পোড়েল ও কে এল রাহুল। দুজনে ৬৩ রান যোগ করেন। ভাল খেলতে থাকা রাহুলকে (৩২ বলে ৩৮) ফেরান জোফ্রা আর্চার। পরের ওভারে অর্ধশতরানের দোরগোড়ায় ওয়ানিন্দু হাসরঙ্গার বলে সাজঘরে ফেরেন অভিষেক পোড়েল (৩৭ বলে ৪৯)। দুই সেট ব্যাটসম্যান পর পর ফিরে যাওয়ায় ফের চাপে পড়ে যায় দিল্লি।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে সেই চাপ সামাল দেন ত্রিস্তান স্টাবস ও অক্ষর পটেল। শুধু তাই নয়, কার্যত রুদ্রমূর্তি ধারণ করেন দিল্লি অধিনায়ক। ওয়ানিন্দুকে বেধড়ক পিটুনি দেন। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে মাহেশ তিকশানার বলে সাজঘরে ফিরতে হয় অক্ষরকে। আউট হওয়ার আগে চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩১ রান করে যান। এর পরে ত্রিস্তান স্টাবস ও আশুতোষ শর্মা হাত খুলে খেলে দলকে রানে পৌঁছে দেন। শেষ ওভারে জঘন্য বল করেন সন্দীপ শর্মা। চারটি ওয়াইড ও একটি নো করেন তিনি। মোট ২৯ রান দেন। যার ফলে ১৮৮ রানে পৌঁছয় দিল্লি। স্টাবস ১৮ বলে ৩৪ এবং আশুতোষ ১১ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের