রাঁচি টেস্টে সিরাজের সঙ্গী কি বাংলার বোলার?

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। এই পরিস্থিতিতে বুমরার পরিবর্তে কে খেলবেন, তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, মহম্মদ সিরাজের সঙ্গে রাঁচি টেস্টে অভিষেক হতে চলেছে আকাশদীপ।

সম্প্রতি আহমেদাবাদে ইংল্যান্ড লায়নসের বিরুদ্ধে ইন্ডিয়া এ-এর হয়ে দুটি ম্যাচে দশটি উইকেট নিয়েছিলেন আকাশদীপ। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছিলেন আকাশদীপ। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ১০৪টি উইকেট নিয়েছেন বাংলার এই বোলার। শুক্রবার রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। সেই সিরিজে এবার খেলার সম্ভাবনা রয়েছে আকাশদীপের। আকাশদীপের সঙ্গে মুকেশ কুমারও এবার ভারতীয় দলে যোগ দিতে চলেছেন। রনজিতে মুকেশ কুমার আকাশদীপের সঙ্গে বাংলা দলে খেলেছেন। রাঁচি টেস্টে আকাশদীপ কেমন পারফরমেন্স করে, এখন সেই দিকেই রয়েছে গোটা ক্রিকেটমহল। 

উল্লেখ্য, রাঁচি টেস্টের জন্য জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, পর পর টেস্ট সিরিজ খেলার কারণে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। একইসঙ্গে কে এল রাহুলকেও আসন্ন টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ধর্মশালায় পঞ্চম টেস্টে কে এল রাহুল খেলবেন কিনা, সেটা নির্ভর করবে ফিটনেসের ওপর। ইতিমধ্যে চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১-এ এগিয়ে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে ভারত কী জয়ের ধারা অটুট রাখতে পারবে, এখন সেটাই দেখার। 

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো