সাংসদ হওয়ার পরে আয় কমেছে মাশরাফি মুর্তজার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাঁচ বছর আগে বাইশ গজ ছেড়ে ভোটের ময়দানে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর সাংসদ হওয়ার পরেই আয় কমেছে তাঁর। পাঁচ বছর আগে যেখানে তাঁর বার্ষিক আয় ছিল ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা। তা কমে দাঁড়িয়েছে ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসনে ফের প্রার্থী হয়েছেন প্রাক্তন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় আয় ও ব্যক্তিগত সম্পদের হিসাব জমা দিয়েছেন তিনি। হলফনামায় রাজনীতিকেই পেশা হিসেবে দেখিয়েছেন। মর্তুজা জানিয়েছেন, ‘বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা রয়েছে। আর স্টান্ডার্ড চার্টার্ড, সিটি ও ইসলামী এই তিন ব্যাঙ্কে রয়েছে ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত ৯ সংস্থায় শেয়ার রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার। আর পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগ করেছেন ২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৬৯ টাকা। সেই সঙ্গে ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা মূল্যের একটি গাড়ি, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে।’

হলফনামায় দেশের প্রাক্তন জাতীয় ক্রিকেটার জানিয়েছেন, ‘নিজের নামে ৩৭ লাখ টাকা মূল্যের ৩.৬১ একর কৃষিজমি ছাড়াও ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার ৮০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। এছাড়া পূর্বাচলে ৮ লাখ ২৪ হাজার টাকা মূল্যের একটি প্লট রয়েছে। পাশাপাশি রয়েছে ৪৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ছয় তলা বিশিষ্ট বাড়ি।’ সিটি ব্যাঙ্কে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ঋণ রয়েছে বলেও উল্লেখ করেন মাশরাফি।

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২