ফের মেসি ম্যাজিক, ইউএস ওপেন কাপের ফাইনালে মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের জাদু দেখালেন লিওনেল মেসি। ইউএস ওপেন কাপের সেমিফাইনালে শেষ লগ্নে ফুটবলের রাজপুত্রের সেই ম্যাজিকেই নিশ্চিত হার এড়িয়ে টাইব্রেকারে এফসি সিনসিনাটিকে হারিয়ে ফাইনালে উঠল ইন্টার মায়ামি। লিগস কাপ জয়ের পরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো প্রতিযোগিতার শিরোপা জেতার স্বপ্ন দেখছে ডেভিড বেকহ্যামদের দল।

শক্তির নিরিখে ইন্টার মায়ামির চেয়ে কয়েকগুণ এগিয়ে এফসি সিনসিনাটি। কিন্তু বুধবার সেই শক্তিশালী দলটিকে সেমিফাইনালে দুর্বল মায়ামির কাছে হারতে হল শুধুমাত্র লিওনেল মেসির জন্য। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে তাকে সিনসিনাটি। ১৮ মিনিটে লুসিয়ানো অ্যাকোস্তার করা গোলে এগিয়ে যায় দলটি। ৫৩ মিনিটে ব্রান্ডন ভাসকুয়েজ ফের মায়ামির জালে বল জড়িয়ে ব্যবধান বাড়ান। দুই গোলে পিছিয়ে থাকার পরে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপান মেসিরা। ৬৮ মিনিটে সিনসিনাটির জালে বল ঢোকান লিওনার্দো কাম্পনার। ব্যবধান কমার পরে মরিয়া হয়ে খেলতে থাকেন। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ২-১ গোলে এগিয়ে ছিল সিনসিনাটি। ইনজুরি টাইমের খেলা চলছিল। সবাই ধরে নিয়েছিলেন মায়ামিকে হারতে হচ্ছে। তখনই ঘটল বিস্ময়। শেষ বাঁশি বাজতে আর মিনিট দুয়েক বাকি ছিল। তখনই বাঁ প্রান্ত থেকে সতীর্থ কাম্পনারকে উদ্দেশ্য করে নিখুঁত ক্রস বাড়ালেন মেসি। বাতাসে ভেসে আসা সেই বলে মাথা ঠেকিয়ে সিনসিনাটির জাল কাঁপালেন কাম্পনার।

ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৩ মিনিটে জোসেফ মার্তিনেজ ফের ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন।  ১১৪ মিনিটে মায়ামির বক্সে সুবিধাজনক জায়গায় বল পেয়ে ডান পায়ের বাঁকানো শটে গোল করে ম্যাচে সমতা ফেরান সিনসিনাটির জাপানি মিডফিল্ডার ইয়ুয়া কুবো। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৫-৪ গোলে সিনসিনাটিকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় মেসির দল।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য