IPL 2023 Eliminator: লখনউকে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল রোহিতরা

লখনউয়ের পক্ষে নাভিন উল হক ৩৮ রানে চার উইকেট নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ক্যামেরন গ্রিন আর সূর্য কুমার যাদবের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে প্রাথমিক ধাক্কা কাটিয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১৮২ রান তুলল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। শেষের দিকে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন নেহাল ওয়াধেরা। দল লড়াইয়ের মতো সংগ্রহ করতে পারলেও বুধবার ফের ব্যাট হাতে ব্যার্থ হয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। লখনউয়ের পক্ষে নাভিন উল হক ৩৮ রান খরচ করে চার উইকেট নিয়েছেন।   

চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই পওয়ার প্লে-তে চালিয়ে খেলতে শুরু করেন মুম্বইয়ের ওপেনিং জুটি। কিন্তু বড় রানের ইনিংস খেলার আগেই নাভিন উল হকের বলে আয়ুষ বাদানির হাতে ক্যাচ তুলে বিদায় নেন রোহিত শর্মা (১০ বলে ১১)। ছয় বল বাদে ফেরেন ঈশান কিষাণও (১২ বলে ১৫)। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়া দলকে বিপদ থেকে টেনে তুলতে তৃতীয় উইকেটে জুটি বেঁধে প্রতিরোধ গড়েন ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদব। দুজনেই লখনউয়ের বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। ৩৮ বলে ৬৬ রান তোলেন দুজনে।

কিন্তু এগারোতম ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ধাক্কা দেন নাভিন উল হক। চতুর্থ ওভারে ফিরিয়ে দেন সূর্যকুমার যাদবকে (২০ বলে ৩৩)। এক বল বাদে ফেরান গ্রিনকে (৪১)। ফের চাপে পড়ে যায় রোহিত বাহিনী। লখনউয়ের বোলাররা ফের চেপে বসার চেষ্টা চালান। কিন্তু পঞ্চম উইকেটে জুটি বেঁধে তিলক ভার্মা ও টিম ডেভিড দলকে এগিয়ে নিয়ে যান।  দুজনে ৪৩ রান সংগ্রহ করেন। ১৭তম ওভারে এসে টিম ডেভিডকে (১৩ বলে ১৩) ফিরিয়ে জুটি ভাঙেন যশ ঠাকুর। পরের ওভারে তিলক ভার্মাকে (২২ বলে ২৩) ফিরিয়ে ফের মুম্বইকে ধাক্কা দেন নাভিন উল হক। ক্রিস জর্ডানকে (৭ বলে চার) ফেরান মহসিন খান। শেষ বলে মারতে গিয়ে আউট হন নেহাল ওয়াধেরা (১২ বলে ২৩)। শেষ পর্যন্ত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৮২ রান তোলে রোহিত শর্মার দল।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay