অস্ট্রেলিয়ায় ওয়ানডে থেকে বাদ প্রসঙ্গে নীরবতা ভাঙলেন শামি, মুখ খুললেন রোহিত-গিল বিতর্ক নিয়েও

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিত ভারতীয় বোলার মহম্মদ শামি। এই ফাস্ট বোলার শেষবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন এবং তারপর থেকে ফিটনেসজনিত সমস্যার কারণে ভারতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন। যদিও তিনি আইপিএলে খেলেছেন এবং নিয়মিত বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। তবে বর্তমানে তাঁকে বিসিসিআই নির্বাচকরা এড়িয়ে চলছেন। ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের জন্য নির্বাচন করা হয়নি করা হয়নি। যা নিয়ে ক্রিকেট মহলে চর্চা কিছু কম হচ্ছে না, এবার এই নিয়েই নীরবতা ভাঙলেন শামি। রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে সরিয়ে শুভমান গিলকে নতুন অধিনায়ক করার বিষয়টি নিয়েও মুখ খুলেছেন।

শামি তার ইউটিউব চ্যানেলে বললেন, “অনেক গুজব এবং মিম তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলে না রাখা নিয়ে মানুষ আমার মতামত জানতে চায়। আমি শুধু বলব যে দলে নির্বাচিত হওয়া আমার হাতে নয়; এটা নির্বাচন কমিটি, কোচ এবং অধিনায়কের কাজ। যদি তারা মনে করে আমার থাকা উচিত, তাহলে তারা আমাকে নির্বাচন করবে, অথবা যদি তারা মনে করে আরও কিছু সময় প্রয়োজন, তাহলে এটা তাদের হাতে। আমি প্রস্তুত এবং অনুশীলন করছি।” তিনি আরও বলেছেন, “আমার ফিটনেসও ভালো। আমি আরও ভালো করার চেষ্টা করব কারণ যখন আপনি মাঠের বাইরে থাকেন, তখন আপনাকে অনুপ্রাণিত থাকতে হবে। আমি ডুলীপ ট্রফিতে খেলেছি। আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি, আমার ছন্দ ভালো ছিল এবং আমি প্রায় ৩৫ ওভার বোলিং করেছি। আমার ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই।”

পাশাপাশি তিনি রোহিত শর্মাকে ওয়ানডে অধিনায়ক হিসেবে সরিয়ে শুভমান গিলকে নতুন অধিনায়ক করার বিষয়টিও তুলে ধরে বলেন, “এই প্রশ্নে অনেক মিম তৈরি হয়েছে। আমার মনে হয় কোনও আপত্তি থাকা উচিত নয়। এটি বিসিসিআই, নির্বাচক এবং কোচদের সিদ্ধান্ত। শুভমান ইংল্যান্ডে ভারতের অধিনায়ক ছিলেন এবং তিনি গুজরাট টাইটান্সেরও অধিনায়ক। তাই, তার অভিজ্ঞতা আছে। কাউকে না কাউকে এই দায়িত্ব দেওয়া উচিত ছিল, এবং বিসিসিআই এর জন্য শুভমান গিলকে বেছে নিয়েছে, তাই আমাদের এটি মেনে নেওয়া উচিত।” তিনি আরও বলেন, “মানুষের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এটা আমাদের হাতে নেই। আজ কেউ অধিনায়ক, কাল অন্য কেউ থাকবে। এই চক্র চলতেই থাকবে।”

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড