মোস্তাফিজুরকে আইপিএলে খেলার অনুমতি দিল বিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব জল্পনার অবসান। মোস্তাফিজুর রহমানকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার অনুমতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত তাঁকে আইপিএল খেলার বিষয়ে অনাপত্তি পত্র (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়া হয়েছে। আগামিকাল শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরই ভারতে পাড়ি দেবেন ২৯ বছর বয়সী পেসার।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসাবে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি টাকায় সই করিয়েছে ২৯ বছর বয়সী পেসারকে। যদিও মোস্তাফিজুরের আইপিএল ডাক পাওয়ার কথা ছড়িয়ে পড়ার পরেই বাগড়া দিতে আসরে নেমেছিলেন ভারত বিদ্বেষী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের একাংশ। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সঙ্ঘাতে যাওয়া বুদ্ধিমানের কাজ বলে মনে করেননি বাকি বিসিবি কর্তারা। ফলে তড়িঘড়ি অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।

আগামিকাল শনিবার থেকে ফের শুরু হচ্ছে আইপিএল। দিল্লি ক্যাপিটালস এই মুহুর্তে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। প্লেঅফে পৌঁছতে হলে অক্ষর পটেলদের পরবর্তী তিন ম্যাচ জিততেই হবে। লিগ পর্বে দিল্লির শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। আগামী ১৮ মে গুজরাত টাইটান্স, ২১ মে মুম্বই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পঞ্জাব কিংসের বিপক্ষে খেলবেন অক্ষর পটেলরা। অনাপত্তি পত্র পাওয়ায় তিন ম্যাচেই খেলার সুযোগ থাকছে মোস্তাফিজুরের কাছে। তবে দিল্লি প্লে-অফে পৌঁছলে খেলতে পারবেন না তিনি। কেননা ২৫ মে থেকে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। ওই ম্যাচের আগে দলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ বছর বয়সী বাংলাদেশি পেসারের আইপিএল কেরিয়ার বেশ চমকপ্রদ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকের পর মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস হয়ে ২০২২ সালে নাম লেখান , দিল্লি ক্যাপিটালসে। ২০২২ এবং ২০২৩ সালে দিল্লির হয়েই খেলেন। গত বছর ২০২৪ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন তিনি। আইপিএলে ৫৭টি ম্যাচে ৬১ উইকেট ঝুলিতে পুরেছেন।

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের