মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন বিনা মেঘে বজ্রপাত। মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন ওয়েস্ট ইন্ডিজের প্রতিভাবান খেলোয়াড় নিকোলাস পুরান। মঙ্গলবার (১০ জুন) সমাজমাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর কথা ঘোষণা করেছেন মারকুটে বাঁ হাতি ব্যাটার। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। পুরানের আচমকা অবসরের ঘোষণায় অনেকেই চমকে গিয়েছেন। বাঁ-হাতি ব্যাটারের অবসরের সিদ্ধান্ত ক্যারিবীয় ক্রিকেটের পক্ষে জোর ধাক্কা বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

আইপিএলের আসর শেষ হতে না হতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন একের পর এক ক্রিকেটার। ইতিমধ্যেই অবসরের ঘোষণা করেছেন দুই অজি ক্রিকেটার মার্কাস স্টোইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল এবং দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। সেই তালিকায় যোগ হল পুরানের নাম। টি টোয়েন্টি ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন ক্যারিবীয় বাঁ-হাতি ব্যাটার। ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৭০টি ছক্কা হাঁকিয়ে তিনি নজর কাড়েন। সদ্য শেষ হওয়া আইপিএলে প্রথমবারের মতো এক মৌসুমে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। হাঁকিয়েছিলেন সর্বোচ্চ ৪০টি ছক্কাও। আইপিএলের পর ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের দল থেকে নিজেকে সরিয়ে রেখে কিছুটা বিশ্রামে ছিলেন তিনি।

অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে সমাজমাধ্যম ইনস্টাগ্রামে পুরান লিখেছেন, ‘অনেক ভাবনা-চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মেরুন জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীতের সময় মাঠে  দাঁড়ানো এবং প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছি।  অধিনায়কত্ব করাটাও ছিল আমার জন্য দারুণ সম্মানের। যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি তবুও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের প্রতি আমার ভালবাসা কখনও কমবে না।’ উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরানের টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। আর ওয়ানডে-তে অভিষেক ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। তবেএ ক্যারিবীয় জারসি গায়ে কখনও টেস্ট খেলেননি।

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের