চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Paris Olympics 2024: অলিম্পিক্স হকিতে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ ভারতের

নিজস্ব প্রতিনিধি: অলিম্পিক্স হকিতে ফের বাজিমাত করল ভারতীয় পুরুষ দল। বৃহস্পতিবার অধিনায়ক হরমনপ্রীত সিংহের জোড়া গোলে স্পেনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারত। টোকিয়োর পর প্যারিস অলিম্পিক্সেও ব্রোঞ্জ পেল হরমনপ্রীত সিংহেরা। আর অলিম্পিক্সের হকিতে ফের পদক জয়ের জন্য ভারতের পুরুষ হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্যারিস অলিম্পিক্সের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ভারতীয় পুরুষ হকি দল। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলেন হরমনপ্রীতরা।  হেরে গিয়েছিল বেলজিয়ামের বিরুদ্ধে। আর আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করেছিল। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে হেরে যেতে হয়েছিল হরমনপ্রীতদের।

এদিন তাই ব্রোঞ্জ পদক দখলের লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় পুরুষ হকি দল।  প্রথম কোয়ার্টারে দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ভারত এবং স্পেন দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। যদিও কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় স্পেন। ১৮ মিনিটের মাথায় অধিনায়ক মার্ক মিরালেস পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন দলকে। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে সমতায় ফেরান ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংহ।

তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়েন হরমনপ্রীত-অবিনাশ রুইদাসরা।  ৩৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন  হরমনপ্রীত। সেই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে দিল। অলিম্পিক্সে হকিতে ১৩তম পদক এল দেশে।

Published by:

Share Link:

More Releted News:

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ