অযোধ্যাতে ব্রিজ ভূষণের শোভাযাত্রার অনুমতি দিল না পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং অযোধ্যাতে একটি শোভাযাত্রা করতে চেয়েছিলেন। সূত্রের খবর, পুলিশ সেই অনুমতি দেয়নি। ফলে এই শোভাযাত্রা বাতিল করতে হয়েছে ব্রিজ ভূষণ শরণ সিংকে।

উল্লেখ্য, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট খুব শীঘ্রই ঘোষণা করবেন তিনি পরবর্তী সমাবেশ কোথায় করবেন।

এরপরই কেন্দ্রীয় শাসক দলের এই সাংসদ বলেন, আমি দীর্ঘ ২৮ বছর ধরে লোকসভার সদস্য নির্বাচিত হয়ে আসছি। আমি সেই সময় থেকে কি ক্ষমতায় থাকাকালীন কি বিরোধী থাকার সময় আমার একটাই মূল উদ্দেশ্য ছিল সবাইকে নিয়ে একত্রিতভাবে করে একসঙ্গে পথ চলা। তাই আমার বিরোধী রাজনৈতিক দলগুলি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে এই জঘন্যতম অভিযোগ তুলে দেশের বিভিন্ন জায়গায় প্রাদেশিকতা, আঞ্চলিকতার জিগির তুলে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে। সবশেষে ব্রিজভূষণ সাংবাদিকদের জানান, আগামী ৫ জুন অযোধ্যাতে সাধুদের নিয়ে যে জনচেতনা শোভাযাত্রা করার কথা ছিল তা স্থগিত করা হয়েছে এই কারণে যেহেতু পুলিশ কুস্তিগীরদের আনা অভিযোগের তদন্ত করছে, এবং মহামান্য শীর্ষ আদালতের বিচারাধীন, তাই শীর্ষ আদালতকে সম্মান জানিয়ে আমি এই শোভাযাত্রা কয়েকদিনের জন্য স্থগিত করলাম। এবং তাঁর সমর্থনে যে দেশের বিভিন্ন প্রান্তের বহু লক্ষ লক্ষ সমর্থক আছেন সে কথাও জানান তিনি।

উল্লেখ্য, জাতীয় কুস্তিগীররা ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে দীর্ঘ দেড়মাসের ওপর দিল্লির রাস্তায় ধর্নামঞ্চে সামিল হয়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে ব্রিজভূষণকে গ্রেফতার ও পদত্যাগ করতে হবে। তবে দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাইনি বলেই দাবি করেছে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫