বেনজির সিদ্ধান্ত, করোনায় আক্রান্ত হলেও অংশ নেওয়া যাবে কমনওয়েলথ গেমসে

আয়োজকদের এমন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রতিযোগীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: করোনার (Coronavirus) বেনজির তাণ্ডবে দীর্ঘদিন ধরে লণ্ডভণ্ড ছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। অনেক প্রতিযোগিতা বাতিল করা হয়েছে। ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করছে ক্রীড়াঙ্গন। যাতে মারণ ভাইরাসের থাবা প্রতিযোগিতায় বিঘ্ন না ঘটাতে পারে, তার জন্য অভিনব সিদ্ধান্ত নিলেন কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) আয়োজকরা। কোনও খেলোয়াড় করোনায় আক্রান্ত হলে যদি তাঁর শরীরে কোনও উপসর্গ না থাকে তাহলে তিনি গেমসে (Commonwealth Games) অংশ নিতে পারবেন। আয়োজকদের এমন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রতিযোগীরা।

বৃহস্পতিবার রাতেই বার্মিংহামে উদ্বোধন হয়েছে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games)। প্রতিটি দেশের প্রতিযোগীরা পদক জেতার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু অস্ট্রেলিয়া দলের জন্য দুঃসংবাদ বয়ে এনেছিলেন বর্শা’র বিশ্ব চ্যাম্পিয়ন (javelin world champion) কেলসে-লি বারবের (Kelsey-Lee Barber)। তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। ফলে তিনি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় ছিল। অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয় আয়োজকদের সঙ্গে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘যদি কোনও উপসর্গ না থাকে, তাহলে ইভেন্টে অংশ নিতে হবে। শুধু কেলসে-লি বারবের (Kelsey-Lee Barber)নন, কমনওয়েলথের সব প্রতিযোগীর জন্যই সমানভাবে প্রযোজ্য। 

আয়োজকদের (Commonwealth Games) এক মুখপাত্র জানিয়েছেন, যেহেতু দেশে করোনার সংক্রমণ নিম্নমুখী তাই কোভিড বিধিতে কিছুটা শিথিল করা হয়েছে। আর সেই কারণেই করোনায় আক্রান্ত হলেও যদি কোনও উপসর্গ না থাকে তাহলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।  

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর