মুখ দেখে নেওয়া হয়েছে রাহুলকে: ভেঙ্কটেশ প্রসাদ

টুইটারে ক্ষোভ প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নয়, কেএল রাহুলকে দলে নেওয়া হয়েছে মুখ দেখে। এমনই বিস্ফোরক বয়ান ভারতের প্রাক্তন বোলার ভেঙ্কটেশ প্রসাদের।

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে প্রসাদের টুইট – ভারতীয় দলে রাহুলের অন্তর্ভুক্তির কারণ তাঁর পারফরম্যান্স নয়। শুধুমাত্র মুখ দেখে নেওয়া হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে বিগত কয়েক মাস ধরে রাহুলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। আর শেষ আট বছরে ওর পারফরম্যান্স এমন উল্লেখযোগ্য নয়, যার দৌলতে নাম স্কোয়াডে উঠতে পারে। অথচ স্কোয়াডে যাদের জায়গা পাওয়ার কথা ছিল, তাদের বাদ দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, শুভমন গিলের পারফরম্যান্স কেএল রাহুলের থেকে অনেক ভালো। ভালো পারফরম্যান্স সরফরাজ খানের। অথচ, এদের বাদ দিয়ে স্কোয়াডে নেওয়া হল এমন একজনকে, যার পারফরম্যান্স তলানিতে। কেএল রাহুল হলেন সেই সব ব্যাটসম্যান, যারা সুযোগের পর সুযোগ পেয়ে থাকেন। সুযোগ ততদিন দেওয়া হয়, যতদিন না তারা কিছু একটা করে দেখাতে পারে।আর যার পারফরম্যান্স খারাপ তাকে শুধু দলেই নেওয়া হয়নি, তাঁর ওপর আবার সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভেঙ্কটেশ প্রসাদ আরও বলেন, সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া যেতে পারত চেতশ্বর পূজারাকে। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া যেত অন্য কাউকে। অশ্বীনকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া যেত। কার পাওয়ার কথা, কে পেল।

উল্লেখ করা যেতে পারে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত।

আরও পড়ুন পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপের আসর, বসছে কোন দেশে?

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান