রনজিতে ত্রিপুরাকে হারিয়ে নয়া নজির গড়ল রেল

Share:

নিজস্ব প্রতিনিধি : রনজি ট্রফিতে নতুন নজির গড়ল রেল। দ্বিতীয় ইনিংসে ৩৭৮ রান তাড়া করে ত্রিপুরাকে হারিয়ে দিল রেল। এর আগে এত বেশি রান তাড়া করে রনজিতে কোনও দল জিততে পারেনি। এতদিন রান তাড়া করার ক্ষেত্রে রেকর্ড ছিল সৌরাষ্ট্রের। এবার সেই রেকর্ডও ভেঙে গেল।

এদিন আগরতলায় প্রথম ইনিংসে ১৪৯ রানে আউট হয়ে যায় ত্রিপুরা। এরপর প্রথম ইনিংসে রেল তোলে ১০৫ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল ঋদ্ধিমানরা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৫ রান, গণেশ সতীশের ৬২ রান, অভিজিৎ সরকারের ৪৮ রানের ওপর ভর করে ৩৩৩ রান করেন ত্রিপুরার ব্যাটসম্যানরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য হোঁচট খায় রেল। সুরজ আহুজা, যুবরাজ সিং, সাহেব যুবরাজ সিং খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। এরপর প্রথম সিং ও মহম্মদ সইফ জুটি বাঁধেন। রেলকে জয় এনে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রথম। ১৬৯ রান করে অপরাজিত থাকেন প্রথম। প্রথমের সঙ্গে জুটি বেঁধে শতরান করেন মহম্মদ সইফও। ১০৬ রান করে আউট হয়ে যান সইফ। সইফ আউট হয়ে যাওয়ার পর প্রথম সিংকে রান তাড়া করার ক্ষেত্রে সাহায্য করেন অরিন্দম ঘোষ। ৪০ রানে অরিন্দম আউট হয়ে যান। অরিন্দম যখন আউট হন তখন জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় রেল। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ত্রিপুরাকে হারিয়ে দিল রেল।

এর আগে ২০১৯-২০ রনজি মরশুমে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩৭২ রান তাড়া করে জয় পেয়েছিল সৌরাষ্ট্র। চার উইকেটে জয় পেয়েছিল সৌরাষ্ট্র। তার আগে ২০০৮ সালে ৩৭১ রান তাড়া করে সার্ভিসেসের বিরুদ্ধে জয় পেয়েছিল রেল। এবার সেই সব রেকর্ড ভেঙে নয়া নজির গড়ল রেল।

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার