চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১২১ ম্যাচ কম খেলেই ব্রাভোর রেকর্ড ভেঙে চুরমার, শিরোনামে রশিদ খান

courtesy google

নিজস্ব প্রতিনিধি : এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক এতদিন ছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। তবে এবার সেই রেকর্ড ভেঙে চুরমার করলেন আফগানিস্তানের রশিদ খান। ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই নতুন রেকর্ড গড়লেন তিনি। ব্রাভো ৫৮২ ম্যাচে পেয়েছেন ৬৩১ উইকেট। আগের ম্যাচেই ব্রাভোকে ছোঁয়া রশিদ রেকর্ড গড়লেন ৪৬১ ম্যাচে। রেকর্ড গড়ার পর গর্বিত রশিদ।

এই নিয়ে তিনি জানান, ‘অসাধারণ অর্জন। যদি ১০ বছর আগে আপনারা জিজ্ঞাসা করতেন আমি এখানে পৌঁছাতে পারব কি না, বলতাম কখনো এই নিয়ে ভাবি না। আফগানিস্তানের কারও এমন উচ্চতায় উঠতে পারাটা অবশ্যই গর্বের। এটা আমার কাছে খুব সম্মানের, এভাবেই আরও এগিয়ে যেতে চাই। আমি আমার সেরাটা দিতে চাই খেলায়।’

উল্লেখ্য, ২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল রশিদের। এরপর এখন পর্যন্ত এই ফরম্যাটে খেলেছেন ৪৬১ ম্যাচ। আগের রেকর্ডধারী ব্র্যাভোকে ৬৩১ উইকেট পেতে খেলতে হয়েছে ৫৮২ ম্যাচ। অর্থাৎ ব্র্যাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন রশিদ। রশিদ সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন জাতীয় দল আফগানিস্তানের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৯৮ উইকেট বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে।

Published by:

Share Link:

More Releted News:

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ